Deuteronomy 10:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের আল্লাহ্ মাবুদই দেবতাদের আল্লাহ্ ও প্রভুদের প্রভু, তিনিই মহান, শক্তিশালী ও ভয়ঙ্কর আল্লাহ্; তিনি কারো মুখাপেক্ষা ও ঘুষ গ্রহণ করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরদের ঈশ্বর এবং প্রভুদের প্রভু, তিনিই মহান ঈশ্বর, ক্ষমতাশালী ও ভয়ংকর, যিনি কারোর মুখাপেক্ষা করেন না এবং ঘুষও নেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর ও প্রভুদের প্রভু, তিনিই মহান্ বীর্য্যবান্ ও ভয়ঙ্কর ঈশ্বর; তিনি কাহারও মুখাপেক্ষা করেন না, ও উৎকোচ গ্রহণ করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর ও প্রভুদের প্রভু, তিনিই মহান, বীর্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর; তিনি কাহারও মুখাপেক্ষা করেন না ও উৎকোচ গ্রহণ করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব দেব-দেবতার উপরে এবং তিনি প্রভুদের প্রভু। তিনি মহান, শক্তিশালী এবং ভক্তিপূর্ণ ভয় জাগানো ঈশ্বর। তিনি কারও পক্ষ নেন না এবং ঘুষও খান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্ সব দেব-দেবীর উপরে এবং তিনি মালিকদের মালিক। তিনি মহান, শক্তিশালী এবং ভয় জাগানো আল্লাহ্। তিনি কারও পক্ষ নেন না এবং ঘুষও খান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ঈশ্বরদের ঈশ্বর, প্রভুদের প্রভু, তিনি মহান্, মহাপরাক্রমী ভয়ঙ্কর ঈশ্বর। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না বা উৎকোচ গ্রহণ করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ প্রভুই হলেন তোমাদের ঈশ্বর| তিনি হলেন সকল ঈশ্বরের ঈশ্ব এবং সকল প্রভুর প্রভু| তিনি হলেন মহান, বীর্য্যবান এবং ভয়ঙ্কর ঈশ্বর| প্রভুর কাছে প্রত্যেক ব্যক্তিই সমান| প্রভু তাঁর মন পরিবর্তনের জন্য উৎকোচ নেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরদের ঈশ্বর ও প্রভুদের প্রভু, তিনিই মহান, বীর্য্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর; তিনি কারও নির্ভর করেন না ও ঘুষ গ্রহণ করেন না।