Deuteronomy 10:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এতিমের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন এবং বিদেশীকে মহব্বত করে অন্ন-বস্ত্র দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতৃহীনদের ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন, এবং তোমাদের মধ্যে বসবাস করা বিদেশিদের খেতে পরতে দিয়ে তাঁর ভালোবাসা দেখান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন, এবং বিদেশীকে প্রেম করিয়া অন্ন বস্ত্র দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিষপন্ন করেন, এবং বিদেশীকে প্রেম করিয়া অন্নবস্ত্র দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনাথ ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন এবং তোমাদের মধ্যে বাস করা বিদেশীদের খেতে পরতে দিয়ে তাঁর ভালবাসা দেখান। তিনি তাদের খেতে পরতে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতিম ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন এবং তোমাদের মধ্যে বাস করা বিদেশীদের খেতে পরতে দিয়ে তাঁর মহব্বত দেখান। তিনি তাদের খেতে পরতে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনাথ এবং বিধবারা যাতে ন্যায় বিচার পায় সে দিকে তিনি দৃষ্টি রাখেন আর তিনি বিদেশীদেরও ভালোবাসেন| তিনি তাদের খাদ্য এবং কাপড় দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পিতৃহীনের ও বিধবার বিচার সমাপ্ত করেন এবং বিদেশীকে প্রেম করে অন্ন বস্ত্র দেন।