Deuteronomy 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাকে আগে যে দু’টি পাথরের ফলক দিয়েছিলাম সেখানে যে যে কালাম ছিল, তা আমি এই দু’টি পাথর ফলকে সেসব লিখে দেবো, পরে তুমি তা সেই সিন্দুকে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আগের যে ফলকগুলি তুমি ভেঙে ফেলেছ, সেগুলির উপরে যে কথা লেখা ছিল তাই এই ফলক দুটির উপর লিখে দেব। তারপর তুমি সেই দুটি নিয়ে সিন্দুকটির মধ্যে রাখবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমা কর্ত্তৃক ভগ্ন প্রথম দুই প্রস্তরফলকে যে যে বাক্য ছিল, তাহা আমি এই দুই প্রস্তরফলকে লিখিব, পরে তুমি তাহা সেই সিন্দুকে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমা কর্তৃক ভগ্ন প্রথম দুই প্রস্তরফলকে যে যে বাক্য ছিল, তাহা আমি এই দুই প্রস্তরফলকে লিখিব, পরে তুমি তাহা সেই সিন্দুকে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগের যে ফলক দু’টা তুমি ভেংগে ফেলেছ তার উপর যে কথা লেখা ছিল আমি তা-ই এই ফলক দু’টার উপর লিখে দেব। তারপর তুমি সেই দু’টা নিয়ে সিন্দুকটির মধ্যে রাখবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগের যে ফলক দু’টা তুমি ভেংগে ফেলেছ তার উপর যে কথা লেখা ছিল আমি তা-ই এই ফলক দু’টার উপর লিখে দেব। তারপর তুমি সেই দু’টা নিয়ে সিন্দুকটির মধ্যে রাখবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম যে পাষাণফলক দুটি তুমি ভেঙ্গে ফেলেছ তাতে যে সব কথা লেখা ছিল সেগুলি আমি এই ফলক দুটিতে লিখে দেব। তুমি সে দুটি ঐ সিন্দুকে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পাথরের ফলকগুলির ওপরে সেই একই কথা লিখব যেগুলো প্রথমটির ওপরে লেখা ছিল–যেগুলো তুমি ভেঙ্গেছিলে| এরপর তুমি অবশ্যই এই ফলকগুলিকে বাক্সের মধ্যে রাখবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মাধ্যমে ভাঙ্গা প্রথম দুটি পাথর ফলকে যে যে বাক্য ছিল, তা আমি এই দুই পাথর ফলকে লিখব, পরে তুমি তা সেই সিন্দুকে রাখবে।”