Deuteronomy 10:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্‌ মাবুদকে ভয় করবে; তাঁরই সেবা করবে, তাঁতেই আসক্ত থাকবে ও তাঁরই নামে কসম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে এবং তাঁর সেবা করবে। তাঁকেই আঁকড়ে ধরে থাকবে এবং তাঁর নামেই শপথ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে; তাঁহারই সেবা করিবে, তাঁহাতেই আসক্ত থাকিবে, ও তাঁহারই নামে দিব্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে; তাঁহারই সেবা করিবে, তাঁহাতেই আসক্ত থাকিবে, ও তাঁহারই নামে দিব্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করবে এবং তাঁর সেবা করবে; তাঁকেই আঁকড়ে ধরে থাকবে এবং তাঁর নামেই শপথ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌কে ভয় করবে এবং তাঁর এবাদত করবে; তাঁকেই আঁকড়ে ধরে থাকবে এবং তাঁর নামেই কসম খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাঁর সেবা করবে, তাঁরই অনুগত থাকবে, শপথ নেবে তাঁরই নামে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই প্রভু, তোমাদের ঈশ্বরকে, শ্রদ্ধা করবে এবং কেবলমাত্র তাঁরই উপাসনা করবে| তাঁকে কখনও ত্যাগ কোরো না| তোমরা যখন প্রতিজ্ঞা করবে, তখন অবশ্যই কেবলমাত্র তাঁরই নাম ব্যবহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে, তারই সেবা করবে, তাতেই আসক্ত থাকবে ও তাঁরই নামে শপথ করবে।