Deuteronomy 10:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তোমার প্রশংসা-ভূমি, তিনি তোমার আল্লাহ্‌; তুমি স্বচক্ষে যা যা দেখেছ, সেই মহৎ ও ভয়ঙ্কর সমস্ত কাজ তিনিই তোমার জন্য করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনিই সেই জন যাঁর তোমরা প্রশংসা করবে; তিনি তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের জন্য সেই মহান ও ভয়ংকর কাজ করেছিলেন যেগুলি তোমরা নিজের চোখে দেখেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তোমার প্রশংসা-ভূমি, তিনি তোমার ঈশ্বর; তুমি স্বচক্ষে যাহা যাহা দেখিয়াছ, সেই মহৎ ও ভয়ঙ্কর কর্ম্ম সকল তিনিই তোমার জন্য করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তোমার প্রশংসা-ভূমি, তিনি তোমার ঈশ্বর; তুমি স্বচক্ষে যাহা যাহা দেখিয়াছ, সেই মহৎ ও ভয়ঙ্কর কর্ম সকল তিনিই তোমার জন্য করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই তোমাদের গৌরব, তিনিই তোমাদের ঈশ্বর। তোমরা নিজেদের চোখে যে সব মহৎ ও ভয় জাগানো আশ্চর্য কাজ দেখেছ তা তিনি তোমাদের জন্যই করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই তোমাদের প্রশংসা, তিনিই তোমাদের আল্লাহ্‌। তোমরা নিজেদের চোখে যে সব মহৎ ও ভয় জাগানো কুদরতি দেখেছ তা তিনি তোমাদের জন্যই করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই তোমাদের ঈশ্বর, তাঁর স্তব করো। তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছ তাঁর মহৎ ও ভয়াবহ কীর্তি, যা তিনি তোমাদেরই জন্য সাধন করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কেবল তাঁরই প্রশংসা করবে| তিনি হলেন তোমাদের ঈশ্বর| তিনি তোমাদের জন্য মহৎ‌‌ এবং আশ্চর্য্যজনক কাজ করেছেন| তোমরা নিজেদের চোখে সেগুলো দেখেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমার প্রশংসা এবং তিনি তোমার ঈশ্বর; তুমি নিজের চোখে যা যা দেখেছ, সেই মহৎ ও ভয়ঙ্কর কাজ সব তিনিই তোমার জন্য করেছেন।