Deuteronomy 10:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পূর্বপুরুষেরা কেবল সত্তর জন মিসরে নেমে গিয়েছিল, কিন্তু এখন তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে আসমানের তারার মত বহুসংখ্যক করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের যে পূর্বপুরুষেরা মিশরে গিয়েছিলেন তাদের মোট সংখ্যা ছিল সত্তর, আর এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংখ্যা করেছেন আকাশের তারার মতো অসংখ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতৃপুরুষেরা কেবল সত্তর প্রাণী মিসরে নামিয়া গিয়াছিল, কিন্তু এখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আকাশের তারার মত বহুসংখ্যক করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতৃপুরুষেরা কেবল সত্তর প্রাণী মিসরে নামিয়া গিয়াছিল, কিন্তু এখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আকাশের তারার মত বহুসংখ্যক করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের যে পূর্বপুরুষেরা মিসরে গিয়েছিলেন তাঁরা সংখ্যায় ছিলেন মাত্র সত্তরজন আর এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংখ্যা করেছেন আকাশের তারার মত অসংখ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের যে পূর্বপুরুষেরা মিসরে গিয়েছিলেন তাঁরা সংখ্যায় ছিলেন মাত্র সত্তরজন আর এখন তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের সংখ্যা করেছেন আসমানের তারার মত অসংখ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পিতৃপুরুষেরা মাত্র সত্তর জন মিশরে গিয়েছিল কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এখন আকাশের নক্ষত্ররাজির মত তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পূর্বপুরুষরা যখন মিশরে নেমে গিয়েছিল, তখন সেখানে কেবলমাত্র 70 জন লোক ছিল| এখন প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের লোকসংখ্যা আকাশের অসংখ্য তারার মতো প্রচুর করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পূর্বপুরুষেরা শুধু সত্তর জন লোক মিশরে গিয়েছিল, কিন্তু এখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আকাশের তারার মত বহুসংখ্যক করেছেন।