Deuteronomy 10:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি শিটীম কাঠের একটি সিন্দুক তৈরি করলাম এবং প্রথমবারের মত দু’টি পাথর-ফলক কেটে সেই দু’টি পাথর-ফলক হাতে নিয়ে পর্বতে উঠলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য আমি বাবলা কাঠ দিয়ে একটি সিন্দুক তৈরি করলাম এবং দু-টুকরো পাথর কেটে আগের ফলক দুটির মতো করে নিলাম, তারপর সেই দুটি হাতে করে পাহাড়ের উপর উঠে গিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ করিলাম, এবং প্রথমের ন্যায় দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া সেই দুইখান প্রস্তরফলক হস্তে লইয়া পর্ব্বতে উঠিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ করিলাম, এবং প্রথমবারের ন্যায় দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া সেই দুইখান প্রস্তরফলক হস্তে লইয়া পর্বতে উঠিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য আমি বাবলা কাঠ দিয়ে একটি সিন্দুক তৈরী করলাম এবং দুই টুকরা পাথর কেটে আগের ফলক দু’টার মত করে নিলাম। তারপর সেই দু’টা হাতে করে পাহাড়ের উপর উঠে গেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য আমি বাবলা কাঠ দিয়ে একটি সিন্দুক তৈরী করলাম এবং দুই টুকরা পাথর কেটে আগের ফলক দু’টার মত করে নিলাম। তারপর সেই দু’টা হাতে করে পাহাড়ের উপর উঠে গেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করলাম এবং আগের পাষাণ ফলক দুটির মত দুটি পাষাণ পলক কেটে তৈরী করলাম এবং সে দুটি হাতে নিয়ে পাহাড়ে উঠে গেলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই কারণে আমি শিটীম কাঠ দিয়ে সিন্দুক তৈরী করেছিলাম| প্রথম দুটোর মতো আমি দুটো পাথরের ফলক কেটেছিলাম| এরপর ঐ দুটি ফলক হাতে নিয়ে আমি পর্বতের ওপরে উঠে গিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমি শিটিম কাঠের এক সিন্দুক তৈরী করলাম এবং প্রথমটির মতো পাথর ফলক দুটি খোদাই করে সেই পাথর ফলক হাতে নিয়ে পর্বতে উঠলাম।