Deuteronomy 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ জমায়েত হবার দিনে পর্বতে আগুনের মধ্য থেকে যে দশটি হুকুম তোমাদেরকে দিয়েছিলেন, সেই হুকুমগুলো ঐ দু’টি পাথরের ফলকে লিখে আমাকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু প্রথম ফলক দুটির উপরে যে কথা লিখেছিলেন এই দুটির উপরও তাই লিখলেন, সেই দশাজ্ঞা যা তিনি তোমাদের সকলের একসঙ্গে সমবেত হওয়ার দিনে পাহাড়ের উপর আগুনের মধ্য থেকে তোমাদের কাছে ঘোষণা করেছিলেন। আর সদাপ্রভু সেগুলি আমাকে দিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু সমাজের দিবসে পর্ব্বতে অগ্নির মধ্য হইতে যে দশ আজ্ঞা তোমাদিগকে বলিয়াছিলেন, তাহা প্রথম লিখনানুসারে ঐ দুইখান প্রস্তরফলকে লিখিয়া আমাকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু সমাজের দিবসে পর্বতে অগ্নির মধ্য হইতে যে দশ আজ্ঞা তোমাদিগকে বলিয়াছিলেন, তাহা প্রথম লিখনানুসারে ঐ দুইখান প্রস্তরফলকে লিখিয়া আমাকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু প্রথম ফলক দু’টার উপর যে কথা লিখেছিলেন এই দু’টার উপরও তা-ই লিখে ফলক দু’টা আমাকে দিলেন। সেই কথাগুলোই হল তাঁর সেই দশ আজ্ঞা যা তিনি তোমাদের সকলের একসংগে জড়ো হওয়ার দিনে পাহাড়ের উপর আগুনের মধ্য থেকে তোমাদের কাছে ঘোষণা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ প্রথম ফলক দু’টার উপর যে কথা লিখেছিলেন এই দু’টার উপরও তা-ই লিখে ফলক দু’টা আমাকে দিলেন। সেই কথাগুলোই হল তাঁর সেই দশ হুকুম যা তিনি তোমাদের সকলের একসংগে জমায়েত হওয়ার দিনে পাহাড়ের উপর আগুনের মধ্য থেকে তোমাদের কাছে ঘোষণা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যেদিন পাহাড়ে সমবেত হয়েছিলে সেদিন অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর দশটি অনুশাসন তোমাদের কাছে ব্যক্ত করেছিলেন সেগুলিই তিনি আগের মত এই পাষাণ ফলক দুটির উপরে লিখে আমাকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু পাথরগুলোর ওপরে ঐ একই কথা লিখেছিলেন যেগুলো তিনি আগে লিখেছিলেন–সেই দশ আজ্ঞা, যা তোমাদের সকলের সামনে পর্বতের ওপরে আগুনের মধ্য থেকে তিনি আদেশ করেছিলেন| এরপর প্রভু সেই ফলক দুটি আমাকে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু সমাজের দিনের পর্বতে আগুনের মধ্যে থেকে যে দশ আদেশ তোমাদেরকে বলেছিলেন, তা প্রথম রচনার মতো ঐ দুটি পাথর ফলকে লিখে আমাকে দিলেন।