Deuteronomy 10:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি মুখ ফিরিয়ে পর্বত থেকে নেমে আমার প্রতি মাবুদের দেওয়া হুকুম অনুসারে সেই দুই পাথর-ফলক আমার তৈরি সেই সিন্দুকে রাখলাম, সেদিন থেকে তা সেই স্থানে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, সদাপ্রভু আমাকে যেমন আদেশ করেছিলেন সেইমতো আমি পাহাড়ের উপর থেকে নেমে এসে সেই ফলক দুটি আমার তৈরি করা সিন্দুকে রেখেছিলাম, আর সেগুলি এখনও সেখানেই আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি মুখ ফিরাইয়া পর্ব্বত হইতে নামিয়া আমার প্রতি সদাপ্রভুর দত্ত অজ্ঞানুসারে সেই দুই প্রস্তরফলক আমার নির্ম্মিত সেই সিন্দুকে রাখিলাম, তদবধি তাহা সেই স্থানে রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি মুখ ফিরাইয়া পর্বত হইতে নামিয়া আমার প্রতি সদাপ্রভুর দত্ত আজ্ঞা অনুসারে সেই দুই প্রস্তরফলক আমার নির্মিত সেই সিন্দুকে রাখিলাম, তদবধি তাহা সেই স্থানে রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর আদেশ মত আমি পাহাড় থেকে নীচে নেমে এসে আমার তৈরী করা সেই সিন্দুকটার মধ্যে ফলক দু’টা রাখলাম। সেগুলো এখনও সেখানে আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের হুকুম মত আমি পাহাড় থেকে নীচে নেমে এসে আমার তৈরী করা সেই সিন্দুকটার মধ্যে ফলক দু’টা রাখলাম। সেগুলো এখনও সেখানে আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পাহাড় থেকে নেমে ফিরে এসে প্রভু পরমেশ্বরের নির্দেশ মত সেই ফলক দুটি আমার তৈরী সিন্দুকের মধ্যে রাখলাম। তখন থেকে সে দুটি সেই সিন্দুকেই রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পর্বতের ওপর থেকে নীচে ফিরে এসে আমার তৈরী সিন্দুকের মধ্যে সেই পাথরগুলোকে রেখেছিলাম| প্রভু আমাকে আজ্ঞা করেছিলেন ওগুলোকে সেখানে রাখতে, ফলকগুলো এখনও সেই সিন্দুকেই আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি মুখ ফিরিয়ে পর্বত থেকে নেমে আমার প্রতি সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে সেই দুটি পাথর ফলক আমার তৈরী সেই সিন্দুকে রাখলাম, সেই জায়গায় সেগুলি রয়েছে।