Deuteronomy 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(বনি-ইসরাইল বেরোৎ-বেনেয়াকন থেকে মোষেরোতে যাত্রা করলে সেই স্থানে হারুন ইন্তেকাল করেন এবং সেখানে তাঁকে দাফন করা হয়। হারুনের ইন্তেকালের পর তাঁর পুত্র ইলিয়াসর তাঁর স্থানে ইমাম হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(ইস্রায়েলীরা বেরোৎ-বেনেয়াকনের কুয়ো থেকে রওনা হয়ে মোষেরোতে পৌঁছাল। সেখানেই হারোণ মারা গিয়েছিলেন এবং তাঁকে কবর দেওয়া হয়েছিল, এবং তাঁর ছেলে ইলিয়াসর তাঁর জায়গায় যাজক হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
(ইস্রায়েল-সন্তানগণ বেরোৎ-বেনেয়াকন হইতে মোষেরোতে যাত্রা করিলে হারোণ সে স্থানে মরিলেন, এবং সেই স্থানে তাঁহার কবর হইল; এবং তাঁহার পুত্র ইলিয়াসর তাঁহার পরিবর্ত্তে যাজক হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
(ইস্রায়েল-সন্তানগণ বেরোৎ-বেনেয়াকন হইতে মোষেরোতে যাত্রা করিলে হারোণ সেই স্থানে মরিলেন, এবং সেই স্থানে তাঁহার কবর হইল; এবং তাঁহার পুত্র ইলিয়াসর তাঁহার পরিবর্তে যাজক হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা পরে বেরোৎ-বনে-যাকন থেকে রওনা হয়ে মোষেরোতে পৌঁছেছিল। সেখানেই হারোণ মারা গিয়েছিলেন এবং তাঁকে কবর দেওয়া হয়েছিল। তাঁর ছেলে ইলিয়াসর তাঁর জায়গায় মহাপুরোহিত হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা পরে বেরোৎ-বনে-যাকন থেকে রওনা হয়ে মোষেরোতে পৌঁছেছিল। সেখানেই হারুন মারা গিয়েছিলেন এবং তাঁকে দাফন করা হয়েছিল। তাঁর ছেলে ইলিয়াসর তাঁর জায়গায় মহা-ইমাম হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(ইসরায়েলীরা বেরোৎ-বেনে-যাকন থেকে যাত্রা করে মোসেরাতে গিয়ে পৌঁছাল। সেখানে হারোণের মৃত্যু হল, তাঁকে সেখানেই কবর দেওয়া হল। তাঁর পুত্র ইলিয়াসর তাঁর স্থলে পুরোহিতরূপে নিযুক্ত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(ইস্রায়েলের লোকরা বেরোৎ-বেনেয়া-কন এর লোকদের কূপগুলি থেকে যাত্রা করে মোষেরো পর্যন্ত এসেছিল| সেখানে হারোণ মারা গিয়েছিলেন এবং তাঁকে কবর দেওয়া হয়েছিল| হারোণের জায়গায় হারোণের পুত্র ইলিয়াসর যাজক হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
(ইস্রায়েলের লোকেরা বেরো ৎ বেনেয়াকন থেকে মোষেরোতে যাত্রা করলে হারোণ সেই জায়গায় মারা গেলেন এবং সেই জায়গায় তাঁর কবর দেওয়া হল এবং তার ছেলে ইলীয়াসর তাঁর বদলে যাজক হলেন।