Deuteronomy 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থান থেকে তারা গুধগোদায় যাত্রা করলো এবং গুধগোদা থেকে যট্বাথায় প্রস্থান করলো; এই স্থানে অনেকগুলো পানির স্রোত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে তারা গুধগোদায় এবং তারপর যট্বাথায় গিয়েছিল, যে দেশে অনেক জলপ্রবাহ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্থান হইতে তাহারা গুধগোদায় যাত্রা করিল, এবং গুধগোদা হইতে যট্বাথায় প্রস্থান করিল; এই স্থান জলস্রোতের দেশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থান হইতে তাহারা গুধগোদায় যাত্রা করিল, এবং গুধগোদা হইতে যট্বাথায় প্রস্থান করিল; এই স্থান জলস্রোতের দেশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েলীয়েরা গুধগোদায় গিয়েছিল এবং সেখান থেকে গিয়েছিল যট্বাথায়। যট্বাথায় অনেকগুলো ছোট নদী ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বনি-ইসরাইলরা গুধগোদায় গিয়েছিল এবং সেখান থেকে গিয়েছিল যট্বাথায়। যট্বাথায় অনেকগুলো ছোট নদী ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে তারা গুধগোদার দিকে যাত্রা করল এবং সেখান থেকে যট্বাথায় গিয়ে পৌঁছাল। স্থানটি ছিল নদী-নালায় পূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইস্রায়েলের লোকরা মোষেরো থেকে গুধগোদায়ে গিয়েছিল এবং গুধগোদায় থেকে নদীবহুল দেশ ষট্বাথায় গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গা থেকে তারা গুধগোদায় গেল এবং গুধগোদা থেকে যট্বাথায় চলে গেল; এই জায়গা জলস্রোতের দেশ।