Deuteronomy 10:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মাবুদের শরীয়ত-সিন্দুক বহন করতে, মাবুদের পরিচর্যা করার জন্য তাঁর সাক্ষাতে দাঁড়াতে এবং তাঁর নামে দোয়া করতে মাবুদ লেবির বংশকে পৃথক করলেন, আজও পর্যন্ত তারা তা করে আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় সদাপ্রভু তাঁর নিয়ম-সিন্দুক বয়ে নেওয়ার এবং তাঁর সামনে দাঁড়াবার জন্য ও সেবাকাজের উদ্দেশ্যে আর তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করবার জন্য লেবীয় বংশকে বেছে নিয়েছিলেন, যেমন তারা আজ পর্যন্ত করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিতে, সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য তাঁহার সাক্ষাতে দাঁড়াইতে এবং তাঁহার নামে আশীর্ব্বাদ করিতে সদাপ্রভু লেবির বংশকে পৃথক্‌ করিলেন, অদ্যাপি সেইরূপ চলিয়া আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিতে, সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য তাঁহার সাক্ষাতে দাঁড়াইতে এবং তাঁহার নামে আশীর্বাদ করিতে সদাপ্রভু লেবির বংশকে পৃথক করিলেন, অদ্যাপি সেইরূপ চলিয়া আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় সদাপ্রভু তাঁর ব্যবস্থা-সিন্দুক বয়ে নেবার জন্য এবং সেবা-কাজের উদ্দেশ্যে তাঁর সামনে দাঁড়াবার জন্য আর তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করবার জন্য লেবীয়দের বেছে নিয়েছিলেন। এই সব কাজ তারা আজও করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় মাবুদ তাঁর সাক্ষ্য-সিন্দুক বয়ে নেবার জন্য এবং ইমাম-কাজের উদ্দেশ্যে তাঁর সামনে দাঁড়াবার জন্য আর তাঁর নামে দোয়া উচ্চারণ করবার জন্য লেবীয়দের বেছে নিয়েছিলেন। এই সব কাজ তারা আজও করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় প্রভু পরমেশ্বর চুক্তি সিন্দুকটি বহন করা, তাঁর পরিচর্যা করা এবং প্রভু পরমেশ্বরের নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য লেবির বংশধরদের পৃথক করে নিযুক্ত করলেন। আজ পর্যন্ত তারা সেই কাজই করে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় প্রভু তাঁর বিশেষ কাজের জন্য অন্যান্য পরিবারগোষ্ঠী থেকে লেবি পরিবারগোষ্ঠীকে আলাদা করেছিলেন| প্রভুর সাক্ষ্যসিন্দুক বহন করাই ছিল তাদের কাজ| তারা প্রভুর সামনে যাজক হিসেবে সেবা করত এবং প্রভুর নাম করে লোকদের আশীর্বাদ করা ছিল তাদের কাজ| তারা আজও এই বিশেষ কাজটি করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করতে, সদাপ্রভুর পরিচর্য্যা করবার জন্য তাঁর সামনে দাঁড়াতে এবং তাঁর নামে আশীর্বাদ করতে সদাপ্রভু লেবির বংশকে আলাদা করলেন, আজ ও সেই রকম চলে আসছে।