Deuteronomy 11:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তোমার আল্লাহ্ মাবুদকে মহব্বত করবে এবং তাঁর দেওয়া দায়িত্ব, তাঁর বিধি, তাঁর অনুশাসন ও তাঁর সমস্ত হুকুম সবসময় পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে আর তিনি যা চান তা করবে, এবং তাঁর অনুশাসন, বিধান ও আদেশ সবসময় পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এবং তাঁহার রক্ষণীয়, তাঁহার বিধি, তাঁহার শাসন ও তাঁহার আজ্ঞা সকল নিত্য নিত্য পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এবং তাঁহার রক্ষণীয়, তাঁহার বিধি, তাঁহার শাসন ও তাঁহার আজ্ঞা সকল নিত্য নিত্য পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভাল-বাসবে আর তিনি যা চান তা করবে এবং তাঁর নিয়ম, নির্দেশ ও আদেশ সব সময় পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত করবে আর তিনি যা চান তা করবে এবং তাঁর নিয়ম, নির্দেশ ও হুকুম সব সময় পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তোমরা ভালবাসবে এবং তিনি যে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ তাঁর বিধি, অনুশাসন ও নির্দেশসমূহ সর্বদা পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং তোমরা অবশ্যই প্রভু, তোমাদের ঈশ্বরকে, ভালবাসবে| তিনি তোমাদের যেগুলো করতে বলেন সেগুলো তোমরা অবশ্যই করবে| তোমরা নিশ্চয়ই তাঁর বিধি, নিয়ম এবং আজ্ঞাসকল সবসময়ে মেনে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এবং তাঁর নির্দেশ, তাঁর বিধি, তাঁর শাসন ও তাঁর আজ্ঞা সব সবদিন পালন করবে।