Deuteronomy 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তোমরা যে মিসর দেশ থেকে বের হয়ে এসেছো, সেই দেশে তুমি বীজ বুনে সবজী ক্ষেতের মত পা দিয়ে পানি সেচন করতে; কিন্তু তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশ সেকরম নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যে দেশটি দখল করতে যাচ্ছ সেটি মিশর দেশের মতো নয়, যেখান থেকে তোমরা এসেছ, সেখানে তোমরা বীজ বুনতে আর সবজি ক্ষেতের মতো পা দিয়ে জল সেচতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তোমরা যে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ, সেই দেশে তুমি বীজ বুনিয়া শাকের উদ্যানের ন্যায় পদ দ্বারা জল সেচন করিতে; কিন্তু তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা তদ্রূপ নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তোমরা যে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ, সেই দেশে তুমি বীজ বুনিয়া শাকের উদ্যানের ন্যায় পদ দ্বারা জল সেচন করিতে; কিন্তু তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা তদ্রূপ নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যে দেশটা দখল করতে যাচ্ছ সেটা মিসর দেশের মত নয় যেখান থেকে তোমরা এসেছ। তোমরা সেখানে বীজ বুনতে, আর সব্‌জী ক্ষেতে যেমন করা হয় তেমনি করে সেখানে পা দিয়ে জল সেচের কাজ করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যে দেশটা দখল করতে যাচ্ছ সেটা মিসর দেশের মত নয় যেখান থেকে তোমরা এসেছ। তোমরা সেখানে বীজ বুনতে, আর সবজী ক্ষেতে যেমন করা হয় তেমনি করে সেখানে পা দিয়ে পানি সেচের কাজ করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যে দেশে যাচ্ছ সেই দেশ মিশরের মত নয়, যেখান থেকে তোমরা বেরিয়ে এসেছ। সেখানকার মাটিতে বীজ বপন করার পর তোমাদের কঠোর পরিশ্রমে জল সেচন করতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে দেশ অধিকার করতে চলেছ সেটি সেই মিশর দেশের মত নয় যে দেশ থেকে তোমরা বাইরে এসেছিলে| মিশরে তোমরা তোমাদের দানা শস্য রোপণ করতে এবং তারপরে জল দেওয়ার জন্য তোমরা পায়ের সাহায্যে কৃত্রিম খাল থেকে সেচ করে জল আনতে, যেভাবে তরকারির বাগানে জল দিতে সেইভাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, এটা মিশর দেশের মতো না, যেখান থেকে তোমরা এসেছ, সেই দেশে তুমি বীজ বুনে শাকের বাগানের মতো পায়ের মাধ্যমে জল সেচন করতে;