Deuteronomy 11:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দেশের প্রতি তোমার আল্লাহ্ মাবুদের মনোযোগ আছে; বছরের আরম্ভ থেকে বছরের শেষ পর্যন্ত তার প্রতি সব সময় তোমার আল্লাহ্ মাবুদের দৃষ্টি থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দেশের যত্ন তোমাদের ঈশ্বর সদাপ্রভু করেন; বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখ তার উপরে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্য্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দেশের দেখাশোনা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই করেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তাঁর চোখ সেই দেশের উপর রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দেশের দেখাশোনা তোমাদের মাবুদ আল্লাহ্ই করেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তাঁর চোখ সেই দেশের উপর রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই দেশের তত্ত্বাবধান করেন, বছরের প্রথম থেকে শেষ অবধি সর্বদা তার উপরে দৃষ্টি রাখেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বর, সেই দেশ সম্পর্কে যত্নবান| প্রভু, তোমাদের ঈশ্বর, বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই দেশের উপর লক্ষ্য রাখেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত তাঁর প্রতি সবদিন তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।