Deuteronomy 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আজ তোমাদেরকে যেসব হুকুম দিচ্ছি, তোমরা যদি যত্নপূর্বক তা শুনে তোমাদের সমস্ত অন্তর ও প্রাণের সঙ্গে তোমাদের আল্লাহ্ মাবুদকে মহব্বত ও তাঁর সেবা কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমি আজ তোমাদের যে সকল আজ্ঞা দিচ্ছি—তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো ও সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি অদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যদি যত্নপূর্ব্বক তাহা শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম ও তাঁহার সেবা কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি অদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যদি যত্নপূর্বক তাহা শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম ও তাঁহার সেবা কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসা ও সমস্ত মন-প্রাণ দিয়ে তাঁর সেবা করবার যে আদেশ আজ আমি তোমাদের দিলাম তা তোমরা বিশ্বস্তভাবে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত করা ও সমস্ত মনপ্রাণ দিয়ে তাঁর এবাদত করবার যে হুকুম আজ আমি তোমাদের দিলাম তা তোমরা বিশ্বস্তভাবে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম তা যদি সযত্নে পালন কর, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস, তোমাদের হৃদয়, মন ও প্রাণ দিয়ে তাঁর সেবা কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু বলেন, ‘আমি আজ তোমাদের যে আজ্ঞাগুলো দিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই খুব সতর্কভাবে শুনবে| তোমরা অবশ্যই প্রভু, তোমাদের ঈশ্বরকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত মন এবং সমস্ত প্রাণ দিয়ে তাঁর সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আ মি আজ তোমাদেরকে যে সব আজ্ঞা দিচ্ছি, তোমরা যদি যত্নসহকারে তা শুনে তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাস ও তাঁর সেবা কর,