Deuteronomy 11:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি যথা সময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করবো, তাতে তুমি তোমার শস্য, আঙ্গুর-রস ও তেল সংগ্রহ করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আমি সব ঋতুতে বৃষ্টি দেব, শরৎ ও বসন্তে, যেন তোমরা শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল সংগ্রহ করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমি যথাসময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব, তাহাতে তুমি আপন শস্য, দ্রাক্ষারস ও তৈল সংগ্রহ করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি যথাসময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব, তাহাতে তুমি আপন শস্য, দ্রাক্ষারস ও তৈল সংগ্রহ করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা করলে সদাপ্রভু সময়মত, অর্থাৎ শরৎ ও বসন্তকালে তোমাদের দেশের উপর বৃষ্টি দেবেন যার ফলে তোমরা প্রচুর শস্য, নতুন আংগুর-রস ও তেল পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা করলে মাবুদ সময়মত, অর্থাৎ শরৎ ও বসন্তকালে তোমাদের দেশের উপর বৃষ্টি দেবেন যার ফলে তোমরা প্রচুর শস্য, নতুন আংগুর-রস ও তেল পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তিনি যথাসময়ে তোমাদের দেশে শরৎ ও বসন্ত ঋতুতে বৃষ্টি বর্ষণ করবেন আর তার ফলে তোমরা তোমাদের শস্য, দ্রাক্ষারস ও তেল সংগ্রহ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা এটি করো তাহলে আমি ঠিক সময়ে তোমাদের দেশের জন্য বৃষ্টি পাঠাবো| আমি শরত্‌কালের বৃষ্টি এবং বসন্তকালের বৃষ্টি পাঠাবো| তাহলেই তোমরা তোমাদের দানা শস্য, নতুন দ্রাক্ষারস এবং তেল সংগ্রহ করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি সঠিক দিনের অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দেব, তাতে তুমি নিজের শস্য, আঙ্গুর রস ও তেল সংগ্রহ করতে পারবে।