Deuteronomy 11:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজেদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের অন্তর ভ্রান্ত হয় এবং তোমরা পথ ছেড়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের কাছে সেজ্দা কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কিন্তু সতর্ক থাকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে সদাপ্রভুর কাছ থেকে সরে যাবে এবং অন্যান্য দেবতাদের সেবা ও পূজা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়, এবং তোমরা পথ ছাড়িয়া অন্য দেবগণের সেব কর ও তাহাদের কাছে প্রণিপাত কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়, এবং তোমরা পথ ছাড়িয়া অন্য দেবগণের সেবা কর ও তাহাদের নিকটে প্রণিপাত কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা কিন্তু সতর্ক থেকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে সদাপ্রভুর কাছ থেকে সরে যাবে এবং দেব-দেবতার সেবা ও পূজা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা কিন্তু সতর্ক থেকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে মাবুদের কাছ থেকে সরে যাবে এবং দেব-দেবীর সেবা ও পূজা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সাবধান তোমাদের চিত্ত যেন বিভ্রান্ত না হয় এবং তোমরা যেন বিপথে গিয়ে অন্য দেবতাদের সেবা ও আরাধনা না কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু সাবধান! যেন তোমাদের হৃদয় ভ্রান্ত না হয় এবং তোমরা ঘুরে অন্যান্য দেবতাদের সেবা এবং পূজা না কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদের বিষয়ে সাবধান হও, এই জন্য যে তোমাদের হৃদয় ভ্রান্ত হয় এবং তোমরা পথ ছেড়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের কাছে নত হও;