Deuteronomy 11:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা আমার এসব কালাম নিজ নিজ অন্তরে ও প্রাণে রেখো এবং চিহ্নরূপে নিজ নিজ হাতে বেঁধে রেখো এবং সেসব ভূষণরূপে তোমাদের দুই চোখের মধ্যে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের অন্তরে ও মনে আমার এই কথাগুলি গেঁথে রাখবে; তা মনে রাখার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা আমার এই সকল বাক্য আপন আপন হৃদয়ে ও প্রাণে রাখিও, এবং চিহ্নরূপে আপন আপন হস্তে বাঁধিয়া রাখিও, এবং সে সকল ভূষণরূপে তোমাদের দুই চক্ষুর মধ্যে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা আমার এই সকল বাক্য আপন আপন হৃদয়ে ও প্রাণে রাখিও, এবং চিহ্নরূপে আপন আপন হস্তে বাঁধিয়া রাখিও, এবং সেই সকল ভূষণরূপে তোমাদের দুই চক্ষুর মধ্যে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের অন্তর ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে, তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের দিল ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে, তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমরা আমার এই সব কথা অন্তরে সঞ্চয় করে রেখ। এগুলির স্মারক চিহ্ন তোমরা হাতে বেঁধে রাখবে এবং ভূষণ স্বরূপ দুচোখের মধ্যস্থলে ললাটে ধারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের যে আজ্ঞাগুলো দিলাম সেগুলো তোমরা মনে রাখবে| সেগুলো তোমরা তোমাদের হৃদয়ে গেঁথে রাখো| আজ্ঞাগুলোকে লেখ, সেগুলোকে হাতে বেঁধে রাখ এবং আমার বিধিগুলো মনে রাখার উপায় হিসেবে তা তোমাদের কপালে বেঁধে রাখ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা আমার এই সব বাক্য নিজেদের হৃদয়ে ও প্রাণে রেখো এবং চিহ্নরূপে নিজের হাতে বেঁধে রেখো এবং সে সব ভূষণরূপে তোমাদের দুই চোখের মধ্যে থাকবে।