Deuteronomy 11:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ তোমরা মনে রেখো যে, যেহেতু তোমাদের সন্তানদের বলছি না, কেননা তারা তোমাদের আল্লাহ্ মাবুদের কৃত শাস্তি জানে না ও দেখে নি; তাঁর মহত্ত্ব, তাঁর শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ তোমরা মনে রেখো যে তোমাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর শিক্ষার বিষয়ে দেখেনি ও তাঁর মহিমা, তাঁর শক্তিশালী হাত, তাঁর বাড়িয়ে দেওয়া হাতের অভিজ্ঞতা লাভ করেনি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য জ্ঞাত হও, যেহেতুক তোমাদের বালকগণকে বলিতেছি না; তাহারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কৃত শাস্তি জানে নাই ও দেখে নাই; তাঁহার মহত্ত্ব, তাঁহার বলবান্ হস্ত ও বিস্তারিত বাহু,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য জ্ঞাত হও, যেহেতু তোমাদের বালকগণকে বলিতেছি না; তাহারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কৃত শাস্তি জানে নাই ও দেখে নাই; তাঁহার মহত্ত, তাঁহার বলবান হস্ত, বিস্তারিত বাহু,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ তোমরা মনে রেখো যে, আমি এই সব কথা তোমাদেরই বলছি, তোমাদের ছেলেমেয়েদের কাছে বলছি না, কারণ তারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গড়ে তুলবার কাজ জানেও নি দেখেও নি। তারা তাঁর মহিমা এবং তাঁর বাড়িয়ে দেওয়া কঠোর ও শক্তিশালী হাত দেখে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ তোমরা মনে রেখো যে, আমি এই সব কথা তোমাদেরই বলছি, তোমাদের ছেলেমেয়েদের কাছে বলছি না, কারণ তারা তোমাদের মাবুদ আল্লাহ্র গড়ে তুলবার কাজ জানেও নি দেখেও নি। তারা তাঁর মহিমা এবং তাঁর বাড়িয়ে দেওয়া কঠোর ও শক্তিশালী হাত দেখে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সবই আজ তোমরা তোমাদের অভিজ্ঞতা দিয়ে জেনেছ। তোমাদের সন্তানদের এ অভিজ্ঞতা নেই কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সম্পর্কে তারা কিছু জানে না। কিন্তু তোমরা তাঁর মাহাত্ম্য, পরাক্রম ও অলৌকিক ক্ষমতার কথা জান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ মনে কর তোমাদের শিক্ষা দেওয়ার জন্য প্রভু, তোমাদের ঈশ্বর, যে সমস্ত মহৎ কাজগুলো করেছেন| তোমাদের সন্তানরা নয়, তোমরাই ঐ সমস্ত জিনিসগুলো ঘটতে দেখেছিলে এবং তাঁর শাস্তি দেখেছিলে| তোমরা দেখেছিলে প্রভু কত মহৎ, কত শক্তিমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমাদের বালকদেরকে বলছি না; তারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর শাস্তি (অনুশাসন) জানে না ও দেখেনি; তাঁর মহিমা, তাঁর শক্তিশালী হাত ও ক্ষমতা প্রদর্শন