Deuteronomy 11:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তোমার বাড়ির দরজার চৌকাঠে ও তোমার দ্বারে তা লিখে রেখো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন গৃহ-দ্বারের পার্শ্বকাষ্ঠে ও আপন দ্বারে তাহা লিখিয়া রাখিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন গৃহ-দ্বারের পার্শ্বকাষ্ঠে ও আপন দ্বারে তাহা লিখিয়া রাখিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের বাড়ীর দরজার চৌকাঠে এবং ফটকে তোমরা সেগুলো লিখে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের বাড়ীর দরজায় ও চৌকাঠে তোমরা সেগুলো লিখে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ঘরের দরজায় ও বাড়ির প্রবেশ পথে সেগুলি লিখে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের বাড়িগুলির দরজার খুঁটির ওপরে এবং ফটকগুলির ওপরে এই আজ্ঞাগুলোক লিখে রাখ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি নিজের বাড়ির দরজার পাশের কাঠে ও নিজের দরজায় তা লিখে রেখো।