Deuteronomy 11:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ তোমাদের পূর্বপুরুষদেরকে যে ভূমি দিতে কসম খেয়েছেন, সেই ভূমিতে তোমাদের আয়ু ও তোমাদের সন্তানদের আয়ু দুনিয়ার উপরে আসমানের আয়ুর মত বৃদ্ধি পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেওয়ার জন্য শপথ করেছিলেন সেখানে তোমরা ও তোমাদের সন্তানেরা ততকাল বেঁচে থাকো যতকাল এই পৃথিবীর উপর মহাকাশ থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে যে ভূমি দিতে দিব্য করিয়াছেন, সেই ভূমিতে তোমাদের আয়ুঃ ও তোমাদের সন্তানদের আয়ুঃ ভূমণ্ডলের উপরে আকাশমণ্ডলের আয়ুর ন্যায় বৃদ্ধি পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে যে ভূমি দিতে দিব্য করিয়াছেন, সেই ভূমিতে তোমাদের আয়ু ও তোমাদের সন্তানদের আয়ু ভূমণ্ডলের উপরে আকাশমণ্ডলের আয়ুর ন্যায় বৃদ্ধি পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমরা এই সব কর তবে যে দেশ দেবার শপথ সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে করেছিলেন সেই দেশে তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা ততকাল বেঁচে থাকবে যতকাল এই পৃথিবীর উপর মহাকাশ থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমরা এই সব কর তবে যে দেশ দেবার কসম মাবুদ তোমাদের পূর্বপুরুষদের কাছে খেয়েছিলেন সেই দেশে তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা ততকাল বেঁচে থাকবে যতকাল এই দুনিয়ার উপর আসমান থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুত দিয়েছিলেন সেই দেশে তোমরা ও তোমাদের সন্তান সন্ততিরা দীর্ঘজীবন লাভ করবে এবং পৃথিবীর উপরে আকাশ যতদিন থাকবে ততদিন তোমরা সেই দেশে বসবাস করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে প্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশের জন্য প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে তোমরা এবং তোমাদের সন্তানরা উভয়েই দীর্ঘদিন বেঁচে থাকবে| পৃথিবীর ওপরে আকাশ যতদিন থাকবে তোমরাও সেই দেশে ততদিন থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদেরকে (পিতা) যে জমি দিতে শপথ করেছেন, সেই জমিতে তোমাদের দিন ও তোমাদের সন্তানদের দিন পৃথিবীর উপরে আকাশমণ্ডলের দিনের র মতো বৃদ্ধি পাবে।