Deuteronomy 11:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই যে সমস্ত হুকুম আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি যত্নপূর্বক তা পালন করে তোমাদের আল্লাহ্ মাবুদকে মহব্বত কর, তাঁর পথগুলোতে চল ও তাঁতে আসক্ত থাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যে সমস্ত আজ্ঞা তোমাদের দিচ্ছি সেগুলি যদি তোমরা যত্নের সঙ্গে পালন করো—তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর বাধ্যতায় চলো এবং তাঁকে আঁকড়ে ধরে থাকো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই যে সমস্ত আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা যদি যত্নপূর্ব্বক তাহা পালন করিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, তাঁহার সমস্ত পথে চল, ও তাঁহাতে আসক্ত থাক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই যে সমস্ত আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা যদি যত্নপূর্বক তাহা পালন করিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, তাঁহার সমস্ত পথে চল, ও তাঁহাতে আসক্ত থাক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবার, তাঁর পথে চলবার এবং তাঁকে আঁকড়ে ধরে রাখবার এই যে সব আদেশ আমি তোমাদের দিলাম তা তোমরা যত্নের সংগে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত করবার, তাঁর পথে চলবার এবং তাঁকে আঁকড়ে ধরে রাখবার এই যে সব হুকুম আমি তোমাদের দিলাম তা তোমরা যত্নের সংগে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব নির্দেশ আমি তোমাদের দিলাম তা যদি তোমরা সযত্নে পালন কর, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস, তাঁর নির্দেশিত পথে চল ও তাঁরই প্রতি তোমাদের অনুরাগ থাকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের যে আজ্ঞাগুলো অনুসরণ করতে বলেছিলাম সেগুলো মেনে চলার ব্যাপারে তোমরা খুব সতর্ক হবে: প্রভু, তোমাদের ঈশ্বরকে ভালোবাসো, তাঁর নির্দেশিত সব পথগুলো অনুসরণ কর এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই যে সব আদেশ আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি যত্নসহকারে তা পালন করে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাস, তাঁর সমস্ত রাস্তায় চল ও তাঁতে আসক্ত থাক;