Deuteronomy 11:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে মাবুদ তোমাদের সম্মুখ থেকে এসব জাতিকে অধিকারচ্যুত করবেন এবং তোমরা তোমাদের চেয়ে বড় ও বলবান জাতিদের উত্তরাধিকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তোমাদের সামনে থেকে সদাপ্রভু এসব জাতিকে তাড়িয়ে দেবেন, আর তোমরা তোমাদের থেকে বড়ো বড়ো এবং শক্তিশালী জাতিকে বেদখল করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচ্যুত করিবেন; এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বলবান্ জাতিদের উত্তরাধিকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচ্যুত করিবেন; এবং তোমরা আপন হইতে বৃহৎ ও বলবান জাতিদের উত্তরাধিকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা করলে সদাপ্রভুই তোমাদের সামনে থেকে ঐ সব জাতিগুলোকে বের করে দেবেন, আর তোমরা তোমাদের চেয়েও বড় বড় এবং শক্তিশালী জাতিকে বেদখল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা করলে মাবুদই তোমাদের সামনে থেকে ঐ সব জাতিগুলোকে বের করে দেবেন, আর তোমরা তোমাদের চেয়েও বড় বড় এবং শক্তিশালী জাতিকে বেদখল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে এই সমস্ত জাতিকে বিতাড়িত করবেন এবং তোমরা তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিসমূহের দেশ অধিকার করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমরা যখন সেই দেশের ভিতরে যাবে, প্রভু তখন অন্যান্য জাতির লোকদের সেই দেশ থেকে তাড়িয়ে দেবেন| যে জাতিগুলি তোমাদের থেকে বৃহত্তর এবং শক্তিশালী তাদের কাছ থেকে তোমরা দেশটি নিয়ে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সদাপ্রভু তোমাদের সামনে থেকে এই সমস্ত জাতিকে তাড়িয়ে দেবেন এবং তোমরা নিজেদের থেকে বিশাল ও শক্তিশালী জাতিদের উত্তরাধিকারী হবে।