Deuteronomy 11:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পা যেসব স্থানে পড়বে, সে সমস্ত স্থান তোমাদের হবে; মরুভূমি ও লেবানন থেকে, নদী অর্থাৎ ফোরাত নদী থেকে পশ্চিম সমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যে জায়গায় পা ফেলবে সেই জায়গাই তোমাদের হবে: তোমাদের সীমানা বাড়বে প্রান্তর থেকে লেবানন পর্যন্ত এবং ইউফ্রেটিস নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পা যে যে স্থানে পড়িবে, সেই সেই স্থান তোমাদের হইবে; প্রান্তর ও লিবানোন অবধি, নদী অর্থাৎ ফরাৎ নদী অবধি পশ্চিম সমুদ্র পর্য্যন্ত তোমাদের সীমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পা যে যে স্থানে পড়িবে, সেই সেই স্থান তোমাদের হইবে; প্রান্তর ও লিবানোন অবধি, নদী অর্থাৎ ফরাৎ নদী অবধি পশ্চিম সমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দক্ষিণের মরু-এলাকা থেকে লেবানন পর্যন্ত এবং ইউফ্রেটিস নদী থেকে ভুমধ্য সাগর পর্যন্ত তোমরা যেখানে পা ফেলবে সেই জায়গাই তোমাদের হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দক্ষিণের মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং ফোরাত নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত তোমরা যেখানে পা ফেলবে সেই জায়গাই তোমাদের হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব দেশে তোমরা পদার্পণ করবে সেগুলি হবে তোমাদের। তোমাদের সীমানা হবে মরুপ্রান্তর থেকে লেবানন এবং ইউফ্রেটিস নদী থেকে পশ্চিমের সমুদ্র পর্যন্ত বিস্তৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখান দিয়ে তোমরা হাঁটবে সেই সমস্ত স্থান তোমাদের হবে| তোমাদের দেশ দক্ষিণের মরুভূমি থেকে উত্তরে লিবানোন পর্যন্ত বিস্তৃত হবে| এটি আবার পূর্বদিকে ফরাৎ নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পা যে যে জায়গায় পড়বে, সেই সেই জায়গা তোমাদের হবে; মরুভূমি ও লিবানোন থেকে, নদী অর্থাৎ ফরাৎ নদী থেকে পশ্চিমে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।