Deuteronomy 11:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের সম্মুখে কেউই দাঁড়াতে পারবে না; তোমরা যে দেশে পা রাখবে, সেই দেশের সর্বত্র তোমাদের আল্লাহ্‌ মাবুদ তাঁর কালাম অনুসারে তোমাদের থেকে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। তোমরা সেই দেশের যেখানেই যাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে সেখানকার লোকদের মনে তোমাদের সম্বন্ধে আতঙ্ক ও ভয় ছড়িয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের সম্মুখে কেহই দাঁড়াইতে পারিবে না; তোমরা যে দেশে পাদবিক্ষেপ করিবে, সেই দেশের সর্ব্বত্র তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যানুসারে তোমাদের হইতে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের সম্মুখে কেহই দাঁড়াইতে পারিবে না; তোমরা যে দেশে পাদবিক্ষেপ করিবে, সেই দেশের সর্বত্র তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যানুসারে তোমাদের হইতে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন লোকই তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। তোমরা সেই দেশের যেখানেই যাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে সেখানকার লোকদের মনে তোমাদের সম্বন্ধে একটা ভয়ের ভাব ও কাঁপুনি ধরিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন লোকই তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। তোমরা সেই দেশের যেখানেই যাবে তোমাদের মাবুদ আল্লাহ্‌ তাঁর ওয়াদা অনুসারে সেখানকার লোকদের মনে তোমাদের সম্বন্ধে একটা ভয়ের ভাব ও কাঁপুনি ধরিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, যে দেশে তোমরা পদার্পণ করবে, প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সেই দেশের সর্বত্র তোমাদের সম্পর্কে ভীতি ও ত্রাসের সঞ্চার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোনো ব্যক্তি তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে না| তোমরা সেই দেশে যেখানেই যাবে, প্রভু তোমাদের ঈশ্বর সেখানকার লোকদের তোমাদের সম্পর্কে ভীত করে দেবেন| এগুলোই প্রভু তোমাদের কাছে পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সামনে কেউই দাঁড়াতে পারবে না; তোমরা যে দেশে পা দেবে, সেই দেশের সব জায়গায় তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজের কথা অনুসারে তোমাদের থেকে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত করবেন।