Deuteronomy 11:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ আমি তোমাদেরকে যেসব হুকুম দিলাম, তোমাদের আল্লাহ্ মাবুদের সেসব হুকুমে যদি মান্য কর, তবে দোয়া পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ আমি তোমাদের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে আজ্ঞাগুলি দিলাম তা যদি তোমরা পালন করো, তবে এই আশীর্বাদ তোমাদের হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত কর, তবে আশীর্ব্বাদ পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত কর, তবে আশীর্বাদ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ আমি তোমাদের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে আদেশগুলো দিলাম তা যদি তোমরা পালন কর, তবে এই আশীর্বাদ তোমাদের হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ আমি তোমাদের কাছে তোমাদের মাবুদ আল্লাহ্র যে হুকুমগুলো দিলাম তা যদি তোমরা পালন কর, তবে এই দোয়া তোমরা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ আমি যে সব নির্দেশ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেই সমস্ত নির্দেশ যদি তোমরা পালন কর, তাহলে আশীর্বাদ লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ আমি তোমাদের যা বলেছি, প্রভু তোমাদের ঈশ্বরের সেই আজ্ঞাগুলো যদি তোমরা শোন এবং মান্য করো তাহলে তোমরা আশীর্বাদ পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ আমি তোমাদেরকে যে সব আজ্ঞা জানালাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সব আজ্ঞাতে যদি কান দাও, তবে আশীর্বাদ পাবে।