Deuteronomy 11:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তোমাদের আল্লাহ্ মাবুদের হুকুম মান্য না কর এবং আমি আজ তোমাদেরকে যে পথের বিষয়ে হুকুম করলাম, যদি সেই পথ ছেড়ে তোমাদের অজ্ঞাত অন্য দেবতাদের পিছনে গমন কর, তবে বদদোয়াগ্রস্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাগুলি অমান্য করো এবং যে পথে চলবার আদেশ আজ আমি দিয়েছি তা থেকে সরে গিয়ে তোমাদের অজানা অন্য দেবতার পিছনে যাও, তবে তোমাদের উপর অভিশাপ নেমে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কর্ণপাত না কর, এবং আমি অদ্য তোমাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা করিলাম, যদি সেই পথ ছাড়িয়া তোমাদের অজ্ঞাত অন্য দেবগণের পশ্চাতে গমন কর, তবে অভিশাপগ্রস্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কর্ণপাত না কর, এবং আমি অদ্য তোমাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা করিলাম, যদি সেই পথ ছাড়িয়া তোমাদের অজ্ঞাত অন্য দেবগণের পশ্চাতে গমন কর, তবে অভিশাপগ্রস্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অমান্য কর এবং যে পথে চলবার আদেশ আমি আজ দিয়েছি তা থেকে সরে গিয়ে তোমাদের কাছে নতুন এমন দেব-দেবতার পিছনে যাও, তবে তোমাদের উপর অভিশাপ পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র হুকুম অমান্য কর এবং যে পথে চলবার হুকুম আমি আজ দিয়েছি তা থেকে সরে গিয়ে তোমাদের কাছে নতুন এমন দেব-দেবীর পিছনে যাও, তবে তোমাদের উপর বদদোয়া পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যদি তোমরা তাঁর নির্দেশ অমান্য কর এবং আজ আমি যে পথে চলার নির্দেশ তোমাদের দিলাম সেই পথ পরিত্যাগ করে যদি তোমাদের অজ্ঞাত অন্যান্য দেবতাদের অনুগামী হও, তাহলে তোমরা হবে অভিশপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরের, আজ্ঞা না শোন এবং না মানো এবং আমি আজ তোমাদের যে ভাবে আদেশ করলাম সেভাবে জীবনধারণ না করে অন্যান্য দেবতাদের অনুসরণ করো, তবে তোমরা অভিশাপগ্রস্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কান না দাও এবং আমি আজ তোমাদেরকে যে রাস্তার বিষয়ে আজ্ঞা করলাম, যদি সেই রাস্তা ছেড়ে তোমাদের অজানা অন্য দেবতাদের পিছনে যাও, তবে অভিশাপগ্রস্ত হবে।