Deuteronomy 11:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তোমার আল্লাহ্ মাবুদ যখন তোমাকে প্রবেশ করাবেন, তখন তুমি গরিষীম পর্বতে ঐ দোয়া এবং এবল পর্বতে ঐ বদদোয়া স্থাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অধিকার করার জন্য তোমরা যে দেশে ঢুকতে যাচ্ছ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন তখন, তোমরা গরিষীম পর্বতের উপর থেকে সেই আশীর্বাদের কথা ঘোষণা করবে আর অভিশাপের কথা এবল পর্বতের উপর থেকে ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে প্রবেশ করাইবেন, তখন তুমি গরিষীম পর্ব্বতে ঐ আশীর্ব্বাদ, এবং এবল পর্ব্বতে ঐ অভিশাপ স্থাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে প্রবেশ করাইবেন, তখন তুমি গরিষীম পর্বতে ঐ আশীর্বাদ, এবং এবল পর্বতে ঐ অভিশাপ স্থাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দখল করবার জন্য তোমরা যে দেশে ঢুকতে যাচ্ছ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন তখন গরিষীম পাহাড়ের উপর থেকে সেই আশীর্বাদের কথা তোমরা ঘোষণা করবে আর অভিশাপের কথা ঘোষণা করবে এবল পাহাড়ের উপর থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দখল করবার জন্য তোমরা যে দেশে ঢুকতে যাচ্ছ তোমাদের মাবুদ আল্লাহ্ যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন তখন গরিষীম পাহাড়ের উপর থেকে সেই দোয়ার কথা তোমরা ঘোষণা করবে আর বদদোয়ার কথা ঘোষণা করবে এবল পাহাড়ের উপর থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, সেই দেশে প্রভু পরমেশ্বর যখন তোমাদের নিয়ে যাবেন তখন তোমরা গেরিষীম পর্বতে আশীর্বাণী এবং এবাল পর্বতে অভিশাপ বাণী উচ্চারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে গেলে তোমরা গরিষীম পর্বতের শিখরে যাবে এবং সেখান থেকে লোকদের উদ্দেশ্যে আশীর্বাদ বাণী পড়বে এবং তারপর তোমরা এবল পর্বতের শিখরে যাবে এবং সেখান থেকে লোকদের প্রতি অভিশাপসূচক বার্তা পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে প্রবেশ করাবেন, তখন তুমি গরিষীম পর্বতে ঐ আশীর্বাদ এবং এবল পর্বতে ঐ অভিশাপ রাখবে।