Deuteronomy 11:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দু’টি পর্বত জর্ডানের ওপারে, সূর্যাস্তপথের ওদিকে, অরাবা উপত্যকা-নিবাসী কেনানীয়দের দেশে, গিল্গলের সম্মুখে, মোরির এলোন বনের কাছে কি নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তো জানো, এই পাহাড়গুলি জর্ডনের ওপাড়ে, পশ্চিমদিকে, যেদিকে সূর্য অস্ত যায়, মোরির বড়ো বড়ো গাছের কাছে, গিল্গলের কাছাকাছি অরাবায় বসবাসকারী কনানীয়দের দেশে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুই পর্ব্বত যর্দ্দনের ওপারে, সূর্য্যাস্তপথের ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্গলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে কি নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুই পর্বত যর্দনের ওপারে, সূর্যাস্তপথের ওদিকে, অরাবা তলভূমি নিবাসী কনানীয়দের দেশে, গিল্গলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে কি নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো জান, যর্দন নদীর পশ্চিম দিকের রাস্তার পশ্চিমে গিল্গলের কাছাকাছি অরাবার বাসিন্দা কনানীয়দের দেশের মধ্যে মোরির এলোন গাছগুলোর কাছে ঐ পাহাড় দু’টা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো জান, জর্ডান নদীর পশ্চিম দিকের রাস্তার পশ্চিমে গিল্গলের কাছাকাছি আরবার বাসিন্দা কেনানীয়দের দেশের মধ্যে মোরির এলোন গাছগুলোর কাছে ঐ পাহাড় দু’টা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দুটি পর্বত জর্ডনের ওপারে পশ্চিম দিকে আরাবা উপত্যকা নিবাসী কনানীদের দেশ গিল্গলের সম্মুখে মোরির ওক বনের কাছে অবস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন উপত্যকায় বসবাসকারী কনানীয় লোকদের দেশে যর্দন নদীর অপর পারে এই পর্বতমালা অবস্থিত| এই পর্বতমালা পশ্চিমদিকে অবস্থিত, গিল্গল শহরের কাছে মোরির এলোন বনের থেকে খুব দূরে নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুই পর্বত যর্দ্দনের (নদীর) ওপারে, পশ্চিম দিকের রাস্তার ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্গলের সামনে, মোরির এলোন বনের কাছে কি না?