Deuteronomy 11:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের আল্লাহ্ মাবুদ তোমাদেরকে যে দেশ দিচ্ছেন, সেই দেশ অধিকার করার জন্য, তোমরা সেখানে প্রবেশ করার জন্য জর্ডান পার হয়ে যাবে, দেশ অধিকার করবে ও সেখানে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিচ্ছেন, সেই দেশ অধিকার করবার জন্য তোমরা জর্ডন নদী পার হতে যাচ্ছ। তোমরা যখন তা দখল করে সেখানে বসবাস করতে থাকবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সে দেশ অধিকার করণার্থে তোমরা তথায় প্রবেশ করিবার জন্য যর্দ্দন পার হইয়া যাইবে, দেশ অধিকার করিবে, ও তথায় বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই দেশ অধিকার করণার্থে তোমরা তথায় প্রবেশ করিবার জন্য যর্দন পার হইয়া যাইবে, দেশ অধিকার করিবে ও সেখানে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশ দখল করবার জন্য তোমরা যর্দন নদী পার হতে যাচ্ছ। তোমরা যখন তা দখল করে সেখানে বাস করতে থাকবে তখন আজ আমি তোমাদের যে সব নিয়ম ও নির্দেশ দিলাম তা অবশ্যই তোমরা পালন করে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্ যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশ দখল করবার জন্য তোমরা জর্ডান নদী পার হতে যাচ্ছ। তোমরা যখন তা দখল করে সেখানে বাস করতে থাকবে তখন আজ আমি তোমাদের যে সব নিয়ম ও নির্দেশ দিলাম তা অবশ্যই তোমরা পালন করে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে দেশ দেবেন, জর্ডন পার হয়ে সেই দেশে তোমাদের যেতে হবে।সেই দেশ অধিকার করে তোমরা সেখানে বসবাস করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যর্দন নদী অতিক্রম করে যাবে| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন তোমরা সেই দেশ অধিগ্রহণ করবে| এই দেশ তোমাদের হবে| যখন তোমরা এই দেশে বসবাস করতে শুরু করবে তখন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যে দেশ দিচ্ছেন, সে দেশ অধিকার করার জন্যে তোমরা সেখানে প্রবেশ করার জন্য যর্দ্দন (নদী) পার হয়ে যাবে, দেশ অধিকার করবে ও সেখানে বাস করবে।