Deuteronomy 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত তোমাদের প্রতি মাবুদ মরুভূমিতে যা যা করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এখানে এসে না পৌঁছানো পর্যন্ত তিনি প্রান্তরে তোমাদের জন্য যা করেছিলেন তা তোমাদের সন্তানেরা দেখেনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং এ স্থানে তোমাদের আগমন পর্য্যন্ত তোমাদের প্রতি তিনি প্রান্তরে যাহা যাহা করিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত তোমাদের প্রতি তিনি প্রান্তরে যাহা যাহা করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা এখানে এসে না পৌঁছানো পর্যন্ত তিনি মরু-এলাকায় তোমাদের জন্য যা করেছিলেন তা-ও তোমাদের ছেলেমেয়েরা দেখে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা এখানে এসে না পৌঁছানো পর্যন্ত তিনি মরুভূমিতে তোমাদের জন্য যা করেছিলেন তা-ও তোমাদের ছেলেমেয়েরা দেখে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রান্তরের মধ্য দিয়ে এখানে পৌঁছানো পর্যন্ত তিনি তোমাদের জন্য যা করেছেন তাও তোমরা জান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই স্থানে না আসা পর্যন্ত মরুভূমিতে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের জন্য কি করেছিলেন সেই সমস্ত জিনিস তোমরা দেখেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এ জায়গায় তোমাদের আসা পর্যন্ত তোমাদের প্রতি তিনি মরুপ্রান্তে যা যা করেছেন;