Deuteronomy 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি রূবেণের পুত্র ইলীয়াবের সন্তান দাথন ও অবীরামের প্রতি যা যা করেছেন, ফলত দুনিয়া যেভাবে তার মুখ হা করে সমস্ত ইসরাইলের মধ্যে তাদের, তাদের পরিজনদের, তাদের তাঁবু ও তাদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করলো, এসব তারা দেখে নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তিনি রূবেণের ছেলে ইলীয়াবের সন্তান দাথন ও অবীরামের প্রতি যা করেছিলেন, যখন ইস্রায়েলীদের মাঝখানে পৃথিবী মুখ খুলে তাদের ও তাদের পরিবারের লোকজন, তাদের তাঁবু এবং তাদের সমস্ত জীবন্ত প্রাণীকে গিলে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি রূবেণের পুত্র ইলীয়াবের সন্তান দাথন ও অবীরামের প্রতি যাহা যাহা করিয়াছেন, ফলতঃ পৃথিবী যেরূপে আপন মুখ বিস্তার করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে, তাহাদের তাম্বু ও তাহাদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করিল, এ সকল তাহারা দেখে নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি রূবেণের পুত্র ইলীয়াবের সন্তান দাথন ও অবীরামের প্রতি যাহা যাহা করিয়াছেন, ফলতঃ পৃথিবী যেরূপে আপন মুখ বিস্তার করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে, তাহাদের তাম্বু ও তাহাদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করিল, এই সকল তাহারা দেখে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রূবেণ-গোষ্ঠীর ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামের প্রতি যা করেছিলেন, অর্থাৎ যেভাবে সমস্ত ইস্রায়েলীয়দের মাঝখানে পৃথিবী মুখ খুলে তাদের ও তাদের পরিবারের লোকজন, তাদের তাম্বু এবং তাদের সমস্ত জীবন্ত প্রাণীকে গিলে ফেলেছিল তা-ও তারা দেখে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রূবেণ-গোষ্ঠীর ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামের প্রতি যা করেছিলেন, অর্থাৎ যেভাবে সমস্ত বনি-ইসরাইলদের মাঝখানে দুনিয়া মুখ খুলে তাদের ও তাদের পরিবারের লোকজন, তাদের তাম্বু এবং তাদের সমস্ত প্রাণীকে গিলে ফেলেছিল তা-ও তারা দেখে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূবেণের পুত্র ইলিয়াবের সন্তান দাথন ও অবিরামের কি দশা তিনি করেছিলেন তা-ও তোমরা জান-সমগ্র ইসরায়েলী জনতার সাক্ষাতে পৃথিবী মুখ গহ্বর বিস্তার করে আত্মীয় পরিজন, ধন সম্পদ, তাঁবু সমেত তাদের সকলকে গ্রাস করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণের পরিবারগোষ্ঠীর ইলীয়াসরের পুত্র দাথন এবং অবীরাম এর প্রতি প্রভু কি করেছিলেন সেটা তোমরা দেখেছিলে, যখন ভূমি মুখের মতো খুলে গিয়ে ঐ সমস্ত লোকদের গ্রাস করেছিল, সেই ঘটনা ইস্রায়েলের সমস্ত লোক দেখেছিল| এটি তাদের পরিবারবর্গের, তাদের তাঁবুগুলোকে এবং তাদের সমস্ত পরিচারকদের এবং পশুদের গ্রাস করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি রূবেণের ছেলে ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামের প্রতি যা যা করেছেন, পৃথিবী যেভাবে নিজের মুখ খুলে সমস্ত ইস্রায়েলের মধ্যে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে, তাদের তাঁবু ও তাদের অস্তিত্বশীল জিনিস সব গ্রাস করল, এ সব তারা দেখেনি;