Deuteronomy 11:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আজ আমি তোমাদেরকে যেসব হুকুম দিচ্ছি, সেসব হুকুম পালন করো, যেন তোমরা বলবান হও এবং যে দেশ অধিকার করার জন্য পার হয়ে যাচ্ছ, সেই দেশে প্রবেশ করে তা অধিকার কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আজ আমি তোমাদের এসব আজ্ঞা দিচ্ছি, যেন তোমরা শক্তিশালী হও এবং জর্ডন পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ তা যেন দখল করতে পারো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, সেই সমস্ত আজ্ঞা পালন করিও, যেন তোমরা বলবান্ হও, এবং যে দেশ অধিকার করিবার জন্য পার হইয়া যাইতেছ, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, সেই সমস্ত আজ্ঞা পালন করিও, যেন তোমরা বলবান হও, এবং যে দেশ অধিকার করিবার জন্য পার হইয়া যাইতেছ, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই যে দেশ দখল করবার জন্য তোমরা যর্দন নদী পার হয়ে যাচ্ছ সেখানে গিয়ে যেন তা দখল করবার শক্তি পাও এবং সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষ ও তাদের বংশধরদের কাছে দুধ আর মধুতে ভরা যে দেশ দেবার প্রতিজ্ঞা করেছিলেন সেখানে অনেক দিন বাঁচতে পার সেইজন্য আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তা পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই যে দেশ দখল করবার জন্য তোমরা জর্ডান নদী পার হয়ে যাচ্ছ সেখানে গিয়ে যেন তা দখল করবার শক্তি পাও এবং মাবুদ তোমাদের পূর্বপুরুষ ও তাদের বংশধরদের কাছে দুধ আর মধুতে ভরা যে দেশ দেবার ওয়াদা করেছিলেন সেখানে অনেক দিন বাঁচতে পার সেইজন্য আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তা পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি, সব তোমরা পালন করবে, তাহলে তোমরা শক্তিমান হবে এবং নদী পার হয়ে যে দেশে তোমরা যাচ্ছ সেই দেশ অধিকার করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং আমি আজ তোমাদের যে সমস্ত আজ্ঞাগুলো বললাম, সেগুলো তোমরা অবশ্যই মানবে| তাহলেই তোমরা শক্তিশালী হবে এবং তোমরা যর্দন নদী অতিক্রম করতে ও যে দেশে প্রবেশ করতে চলেছ সেই দেশ অধিগ্রহণ করতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আজ আমি তোমাদেরকে যে সব আজ্ঞা দিচ্ছি, সেই সব আজ্ঞা পালন কর, যেন তোমরা শক্তিশালী হও এবং যে দেশ অধিকার করার জন্য পার হয়ে যাচ্ছ, সেই দেশে প্রবেশ করে তা অধিকার কর;