Deuteronomy 11:9 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেন মাবুদ তোমাদের পূর্বপুরুষদেরকে ও তাঁদের বংশকে যে দেশ দিতে কসম খেয়েছিলেন, সেই দুগ্ধ-মধু-প্রবাহী দেশে তোমরা দীর্ঘকাল বসবাস করতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের ও তাদের বংশধরদের যে দেশ দেওয়ার জন্য শপথ করেছিলেন, সেই দুধ আর মধু প্রবাহী দেশে অনেক দিন বসবাস করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেন সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে ও তাঁহাদের বংশকে যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তোমাদের দীর্ঘকাল অবস্থিতি হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেন সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে ও তাঁহাদের বংশকে যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তোমাদের দীর্ঘকাল অবস্থিতি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তোমাদের পিতৃপুরুষদের ও তাদের বংশধরদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজলা-সুফলা সেই দেশে দীর্ঘকাল বাস করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলেই তোমরা সেই দেশে অনেকদিন বেঁচে থাকবে| প্রভু সেই দেশ তোমাদের পূর্বপুরুষদের এবং তাদের সমস্ত উত্তরপুরুষদের দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন| এই দেশটি অনেক ভালো জিনিসে পরিপূর্ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদেরকে ও তাঁদের বংশকে যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দুধ ও মধু প্রবাহী দেশে তোমরা দীর্ঘকাল থাকতে পার।