Deuteronomy 12:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ অধিকার হিসেবে দিয়েছেন, সেই দেশে এসব বিধি ও অনুশাসন, যত দিন দুনিয়াতে জীবিত থাকবে, যত্নপূর্বক পালন করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের অধিকার করার জন্য দিয়েছেন সেখানে—যতদিন বেঁচে থাকবে—এসব অনুশাসন ও বিধান যত্নের সঙ্গে পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারার্থে দিয়াছেন, সেই দেশে এই সকল বিধি ও শাসন, যত দিন পৃথিবীতে জীবিত থাকিবে, যত্নপূর্ব্বক পালন করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারার্থে দিয়াছেন, সেই দেশে এই সকল বিধি ও শাসন, যত দিন পৃথিবীতে জীবিত থাকিবে, যত্নপূর্বক পালন করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদা-প্রভু যে দেশ তোমাদের দখল করবার জন্য দিয়েছেন সেখানে সারা জীবন এই সব নিয়ম ও নির্দেশ যত্নের সংগে তোমাদের পালন করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌ যে দেশ তোমাদের দখল করবার জন্য দিয়েছেন সেখানে সারা জীবন এই সব নিয়ম ও নির্দেশ যত্নের সংগে তোমাদের পালন করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দিয়েছেন সেই দেশে গিয়ে তোমরা আজীবন এই সব বিধি ও অনুশাসন সযত্নে পালন করবে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, তোমাদের যে দেশ অধিকার করতে দিচ্ছেন সেই নতুন দেশে তোমরা এই সমস্ত বিধিসমুহ এবং নিয়মসমূহ অবশ্যই মেনে চলবে| তোমরা যতদিন এই দেশে বাস করবে ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই এই বিধিসমূহ যত্নসহকারে মেনে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পূর্বপুরুষদের (পিতা) ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারের জন্যে দিয়েছেন, সেই দেশে এই সব বিধি ও শাসন, যত দিন পৃথিবীতে জীবিত থাকবে, যত্নসহকারে পালন করতে হবে।