Deuteronomy 12:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যখন তোমরা জর্ডান পার হয়ে তোমাদের আল্লাহ্‌ মাবুদের দেওয়া অধিকৃত দেশে বাস করবে এবং চারদিকের সমস্ত দুশমন থেকে তিনি নিষ্কৃতি দিলে যখন তোমরা নির্ভয়ে বাস করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু উত্তরাধিকার হিসেবে যে দেশ তোমাদের দিচ্ছেন তোমরা জর্ডন নদী পার হয়ে গিয়ে যখন সেই দেশে বসবাস করতে থাকবে তখন তিনি চারপাশের সমস্ত শত্রুর থেকে তোমাদের বিশ্রাম দেবেন যেন তোমরা নিরাপদে বসবাস করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যখন তোমরা যর্দ্দন পার হইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত অধিকৃত দেশে বাস করিবে, এবং চারিদিকের সমস্ত শত্রু হইতে তিনি বিশ্রাম দিলে যখন তোমরা নির্ভয়ে বাস করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যখন তোমরা যর্দন পার হইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দত্ত অধিকৃত দেশে বাস করিবে, এবং চারিদিকের সমস্ত শত্রু হইতে তিনি বিশ্রাম দিলে যখন তোমরা নির্ভয়ে বাস করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু সম্পত্তি হিসাবে যে দেশ তোমাদের দিচ্ছেন তোমরা যর্দন নদী পার হয়ে গিয়ে যখন সেই দেশে বাস করতে থাকবে তখন তিনি তোমাদের চারপাশের শত্রুদের সংগে লড়াই থেকে তোমাদের বিশ্রাম দেবেন, আর তোমরা নিরাপদে সেখানে বাস করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌ সম্পত্তি হিসাবে যে দেশ তোমাদের দিচ্ছেন তোমরা জর্ডান নদী পার হয়ে গিয়ে যখন সেই দেশে বাস করতে থাকবে তখন তিনি তোমাদের চারপাশের শত্রুদের সংগে লড়াই থেকে তোমাদের বিশ্রাম দেবেন, আর তোমরা নিরাপদে সেখানে বাস করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন জর্ডন পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দেওয়া দেশ অধিকার করে সেখানে বসবাস করবে, যখন তিনি তোমাদের চারিপাশের শত্রুদের কবল থেকে তোমাদের নিরাপত্তা দান করবেন এবং তোমরা শান্তিতে সেখানে বাস করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা শীঘ্রই যর্দন নদী অতিক্রম করে যাবে এবং সেই দেশে বাস করবে| সেই দেশে প্রভু তোমাদের সমস্ত শত্রুদের কাছ থেকে তোমাদের বিশ্রাম দেবেন আর তোমরা বিপদমুক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন তোমরা যর্দ্দন (নদী) পার হয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া অধিকার দেশে বাস করবে এবং চারিদিকের সমস্ত শত্রু থেকে তিনি বিশ্রাম দিলে যখন তোমরা নির্ভয়ে বাস করবে;