Deuteronomy 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার কোন এক বংশের মধ্যে যে স্থান মাবুদ মনোনীত করবেন, সেই স্থানেই তোমার পোড়ানো-কোরবানী করবে ও সেই স্থানে আমার হুকুম করা সকল কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কোনও এক গোষ্ঠীকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটি সদাপ্রভু বেছে নেবেন সেখানেই তোমরা হোমবলি উৎসর্গ করবে, আর সেখানে তোমরা আমার আদেশ করা সবকিছু করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার কোন এক বংশের মধ্যে যে স্থান সদাপ্রভু মনোনীত করিবেন, সেই স্থানেই তোমার হোমবলি উৎসর্গ করিবে ও সেই স্থানে আমার আদিষ্ট সকল কর্ম্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার কোন এক বংশের মধ্যে যে স্থান সদাপ্রভু মনোনীত করিবেন, সেই স্থানেই তোমার হোমবলি উৎসর্গ করিবে ও সেই স্থানে আমার আদিষ্ট সকল কর্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের গোষ্ঠীগুলোকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটা সদাপ্রভু বেছে নেবেন সেখানেই তোমরা ঐ সব পোড়ানো-উৎসর্গ করবে আর সেখানেই তোমরা আমার আদেশ করা সব কিছু করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের গোষ্ঠীগুলোকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটা মাবুদ বেছে নেবেন সেখানেই তোমরা ঐ সব পোড়ানো-কোরবানী দেবে আর সেখানেই তোমরা আমার হুকুম করা সব কিছু করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কোন গোষ্ঠীর এলাকাভূক্ত যে স্থান প্রভু মনোনীত করবেন কেবলমাত্র সেই স্থানই তোমরা হোমবলি উৎসর্গ করবে এবং আমার নির্দেশিত সকল ক্রিয়াকর্ম সম্পাদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পরিবারগোষ্ঠীর মধ্যে প্রভু তাঁর যে বিশেষ স্থান পছন্দ করবেন, কেবলমাত্র সেই স্থানেই তোমরা হোমবলির নৈবেদ্যসমুহ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী উৎসর্গ করো এবং আমি যা আদেশ করছি সেগুলোই পালন করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার কোনো এক বংশের মধ্যে যে জায়গা সদাপ্রভু বেছে নেবেন, সেই জায়গাতেই তোমার হোমবলি উৎসর্গ করবে ও সেই জায়গায় আমার আদেশ করা সব কাজ করবে।