Deuteronomy 12:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যখন তোমার প্রাণের অভিলাষ হবে, তখন তুমি তোমার আল্লাহ্ মাবুদের দেওয়া দোয়া অনুসারে তোমার সমস্ত নগর-দ্বারের ভিতরে পশু জবেহ্ করে গোশ্ত ভোজন করতে পারবে; নাপাক বা পাক-সাফ লোক সকলেই কৃষ্ণসার ও হরিণের মাংসের মত তা ভোজন করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করে যেসব পশু দেবেন তা তোমরা যে কোনও নগরে কেটে তোমাদের খুশিমতো মাংস খেতে পারবে, সেটি হতে পারে গজলা হরিণ কিংবা হরিণ। শুচি-অশুচি সব লোক খেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যখন তোমার প্রাণের অভিলাষ হইবে, তখন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত আশীর্ব্বাদানুসারে আপনার সমস্ত নগর-দ্বারের ভিতরে পশু বধ করিয়া মাংস ভোজন করিতে পারিবে; অশুচি কি শুচি লোক সকলেই কৃষ্ণসারের ও হরিণের মাংসের মত তাহা ভোজন করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যখন তোমার প্রাণের অভিলাষ হইবে, তখন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত আশীর্বাদানুসারে আপনার সমস্ত নগর-দ্বারের ভিতরে পশু বধ করিয়া মাংস ভোজন করিতে পারিবে; অশুচি কি শুচি লোক সকলেই কৃষ্ণসারের ও হরিণের মাংসের মত তাহা ভোজন করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করে যে সব পশু দেবেন তা তোমরা যে কোন গ্রামে বা শহরে কেটে তোমাদের খুশীমত মাংস খেতে পারবে, যেমন করে তোমাদের শুচি-অশুচি সব লোকেরা কৃষ্ণসার কিম্বা হরিণের মাংস খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তবে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দোয়া করে যে সব পশু দেবেন তা তোমরা যে কোন গ্রামে বা শহরে জবাই করে তোমাদের খুশীমত গোশ্ত খেতে পারবে, যেমন করে তোমাদের পাক-নাপাক সব লোকেরা কৃষ্ণসার কিংবা হরিণের গোশ্ত খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইচ্ছা হলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদ অনুযায়ী তোমরা নিজেদের নগরে পশু বধ করে তার মাংস খেতে পারবে। সংস্কার অনুযায়ী অশুচি কিংবা শুচি সকলেই কৃষ্ণসার বা মৃগমাংসের মত সেই মাংস খেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যেখানেই থাকো, তোমরা যে কোনও পশুদের, যেমন কৃষ্ণসার এবং হরিণ হত্যা করতে পার এবং সেগুলো খেতে পারো| তোমরা যতটা চাও সেই পরিমাণ মাংস তোমরা আহার করতে পার, যে পরিমাণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের দেন| যে কোনোও ব্যক্তি এই মাংস খেতে পারে–লোকদের মধ্যে যারা শুচি এবং অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাছাড়া যখন তোমার প্রাণের ইচ্ছা হবে, তখন তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া আশীর্বাদ অনুসারে নিজের সব শহরের দরজার ভিতরে পশু হত্যা করে মাংস খেতে পারবে; অশুচি কি শুচি লোক সবাই কৃষ্ণসারের ও হরিণের মাংসের মত তা খেতে পারবে।