Deuteronomy 12:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার শস্য, আঙ্গুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ, গোমেষাদির প্রথমজাত এবং যা মানত করবে, সেই মানতের দ্রব্য, স্বেচ্ছাদত্ত উপহার ও হাতের উত্তোলনীয় উপহার, এসব তুমি তোমার নগর-দ্বারের মধ্যে ভোজন করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের শস্যের, নতুন দ্রাক্ষারসের ও জলপাই তেলের দশমাংশ, অথবা তোমাদের গরুর ও মেষের পালের প্রথম শাবক, অথবা তোমাদের মানত করা জিনিসপত্র, অথবা তোমাদের নিজের ইচ্ছায় করা কোনও উৎসর্গ, অথবা বিশেষ উপহার এসব তোমরা তোমাদের নগরের মধ্যে খেতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ, গোমেষাদির প্রথমজাত, এবং যাহা মানত করিবে, সেই মানত-দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও হস্তের উত্তোলনীয় উপহার, এই সকল তুমি আপন নগর-দ্বারের মধ্যে ভোজন করিতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ, গোমেষাদির প্রথমজাত, এবং যাহা মানত করিবে, সেই মানত-দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও হস্তের উত্তোলনীয় উপহার, এই সকল তুমি আপন নগর-দ্বারের মধ্যে ভোজন করিতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তোমাদের শস্য, নতুন আংগুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ, গরু-ছাগল-ভেড়ার প্রথম বাচ্চা, তোমাদের মানত করা জিনিস, তোমাদের নিজের ইচ্ছায় করা কোন উৎসর্গ এবং বিশেষ দান তোমাদের নিজেদের গ্রাম বা শহরের মধ্যে খাওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তোমাদের শস্য, নতুন আংগুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ, গরু-ছাগল-ভেড়ার প্রথম বাচ্চা, তোমাদের মানত করা জিনিস, তোমাদের নিজের ইচ্ছায় করা কোন কোরবানী এবং বিশেষ দান তোমাদের নিজেদের গ্রাম বা শহরের মধ্যে খাওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের শস্য, দ্রাক্ষারস, ও তেলের দশমাংশ, গো-মেষাদির প্রথম শাবক, মানতের বস্তু, স্বেচ্ছাদত্ত নৈবেদ্য, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য-এইগুলি তোমরা নিজেদের নগরে বসে ভোজন করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যেখানে বাস করছ সেই স্থানে এই জিনিসগুলি অবশ্যই ভক্ষণ করবে না; যেমন তোমাদের শস্যের এক দশমাংশ, তোমাদের নতুন দ্রাক্ষারস এবং তেল, তোমাদের পশুপালের অথবা গবাদিপশুর প্রথমজাত পশুদের, যে কোনোও উপহার যেটা তোমরা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলে, যে কোনও বিশেষ উপহারসামগ্রী যা তোমরা ঈশ্বরের কাছে মানত করেছ অথবা ঈশ্বরের জন্য সরিয়ে রাখা অন্যান্য যে কোনোও উপহারসামগ্রী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা শস্যের, আঙ্গুর রসের ও তেলের দশমাংশ, গরু মেষের প্রথমজাত এবং যা মানত করবে, সেই মানতের জিনিস, নিজের ইচ্ছায় দেওয়া নৈবেদ্য ও হাতে তোলা উপহার, এই সব তুমি নিজের শহরের দরজার মধ্যে খেতে পারবে না।