Deuteronomy 12:21 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্‌ মাবুদ তাঁর নাম স্থাপনের জন্য যে স্থান মনোনীত করবেন, তা যদি তোমা থেকে বহু দূর হয়, তবে আমি যেমন বলেছি, সেই অনুসারে তুমি মাবুদের দেওয়া গোমেষাদি পাল থেকে পশু নিয়ে জবেহ্‌ করবে ও তোমার প্রাণের অভিলাষ অনুসারে নগর-দ্বারের ভিতরে ভোজন করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজের নামের জন্য ও তাঁর নাম প্রকাশ করবার জন্য যে জায়গাটি বেছে নেবেন সেটি যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয়, তবে আমার দেওয়া আদেশ অনুসারে তোমরা সদাপ্রভুর দেওয়া গরু ও মেষের পাল থেকে পশু নিয়ে কাটতে পারবে এবং যার যার নগরে খুশিমতো মাংস খেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন, তাহা যদি তোমা হইতে বহু দূর হয়, তবে আমি যেমন বলিয়াছি, তদনুসারে তুমি সদাপ্রভুর দত্ত গোমেষাদি পাল হইতে পশু লইয়া বধ করিবে, ও আপন প্রাণের অভিলাষানুসারে নগর-দ্বারের ভিতরে ভোজন করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন, তাহা যদি তোমা হইতে বহু দূর হয়, তবে আমি যেমন বলিয়াছি, তদনুসারে তুমি সদাপ্রভুর দত্ত গোমেষাদি পাল হইতে পশু লইয়া বধ করিবে, ও আপন প্রাণের অভিলাষানুসারে নগর দ্বারের ভিতরে ভোজন করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেকে প্রকাশ করবার জন্য যে জায়গাটা বেছে নেবেন সেটা যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয়, তবে আমার দেওয়া আদেশ অনুসারে তোমরা সদাপ্রভুর দেওয়া গরু-ভেড়ার পাল থেকে পশু নিয়ে কাটতে পারবে এবং যার যার গ্রাম ও শহরে খুশীমত মাংস খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌ নিজেকে প্রকাশ করবার জন্য যে জায়গাটা বেছে নেবেন সেটা যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয়, তবে আমার দেওয়া হুকুম অনুসারে তোমরা মাবুদের দেওয়া গরু-ভেড়ার পাল থেকে পশু নিয়ে জবাই করতে পারবে এবং যার যার গ্রাম ও শহরে খুশীমত গোশ্‌ত খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থান যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয় তা হলে আমি যেভাবে বলেছি সেই ভাবে তোমরা প্রভু তোমাদের যে গো-মেষাদির পাল দিয়েছেন তা থেকে পশু নিয়ে বধ করবে ও নিজেদের নগরে বসে ইচ্ছামত তার মাংস খাবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বর সদাপ্রভু নিজের নাম স্থাপনের জন্যে যে জায়গা বেছে নেবেন, তা যদি তোমার থেকে অনেক দূর হয়, তবে আমি যেমন বলেছি, সেই অনুসারে তুমি সদাপ্রভুর দেওয়া গরু মেষের পাল থেকে পশু নিয়ে হত্যা করবে ও নিজের প্রাণের ইচ্ছা অনুসারে শহরের দরজার ভিতরে খেতে পারবে।