Deuteronomy 12:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন কৃষ্ণসার ও হরিণ ভোজন করা যায়, তেমনি তা ভোজন করবে; নাপাক বা পাক-সাফ সকল লোকেই তা ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গজলা হরিণ কিংবা হরিণের মাংসের মতোই তোমরা তা খাবে। শুচি-অশুচি সব লোক খেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন কৃষ্ণসার ও হরিণ ভক্ষণ করা যায়, তেমনি তাহা ভক্ষণ করিবে; অশুচি কি শুচি লোক, সকলেই তাহা ভক্ষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন কৃষ্ণসার ও হরিণ ভক্ষণ করা যায়, তেমনি তাহা ভক্ষণ করিবে; অশুচি কি শুচি লোক, সকলেই তাহা ভক্ষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কৃষ্ণসার কিম্বা হরিণের মাংসের মতই তোমরা তা খাবে। শুচি-অশুচি সবাই তা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কৃষ্ণসার কিংবা হরিণের গোশ্তের মতই তোমরা তা খাবে। পাক-নাপাক সবাই তা খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কৃষ্ণসার ও হরিণের মাংস যেভাবে তোমরা খেতে সেই ভাবেই ঐ মাংস খাবে। সংস্কার অনুযায়ী অশুচি ও শুচি, সকলেই তা খেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যেভাবে কৃষ্ণসার অথবা হরিণের মাংস খাও সেভাবেই তোমরা এই মাংস খেতে পার| শুচি বা অশুচি যে কোন ব্যক্তিই তা খেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন কৃষ্ণসার হরিণ ও হরিণ খাওয়া যায়, তেমনি তা খাবে, অশুচি কি শুচি লোক, সবাই তা খাবে।