Deuteronomy 12:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তা ভোজন করবে না, যেন মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা করলে তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যাতে মঙ্গল হয় সেইজন্য তোমরা রক্ত খাবে না, তাহলে সদাপ্রভুর চোখে যা ভালো তাই করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহা ভোজন করিবে না; যেন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিলে তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহা ভোজন করিবে না; যেন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিলে তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যাতে মংগল হয় সেইজন্য তোমরা রক্ত খাবে না; তাহলে সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যাতে উন্নতি হয় সেইজন্য তোমরা রক্ত খাবে না; তাহলে মাবুদের চোখে যা ভাল তা-ই করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই আদেশ পালন করলে প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তোমাদের, তোমাদের সন্তানদের ও ভাবী বংশধরদের কল্যাণ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাজেই রক্ত খেও না| প্রভুর দৃষ্টিতে যা ন্যায় সেই কাজগুলো করলে তোমাদের এবং তোমাদের উত্তরপুরুষদের মঙ্গল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তা খাবে না; যাতে সদাপ্রভুর চোখে যা সঠিক, তা করলে তোমার ভালো ও তোমার পরবর্তী ছেলে মেয়েদের ভালো হয়।