Deuteronomy 12:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল তোমার যত পবিত্র বস্তু এবং তোমার যত মানতের বস্তু থাকে, সেসব নিয়ে মাবুদের মনোনীত স্থানে যাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের পবিত্র জিনিসপত্র এবং মানতের জিনিসপত্র সদাপ্রভুর মনোনীত জায়গায় নিয়ে যেতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তোমার যত পবিত্র বস্তু থাকে, এবং তোমার যত মানতের বস্তু থাকে, সেই সকল লইয়া সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তোমার যত পবিত্র বস্তু থাকে, এবং তোমার যত মানতের বস্তু থাকে, সেই সকল লইয়া সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় তোমাদের পবিত্র জিনিস এবং মানতের জিনিস নিয়ে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের বেছে নেওয়া জায়গায় তোমাদের পাক-পবিত্র জিনিস এবং মানতের জিনিস নিয়ে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সমস্ত বস্তু এবং মানতের সমস্ত দ্রব্য নিয়ে তোমরা প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের পবিত্র উপহার এবং যদি তোমরা ঈশ্বরকে বিশেষ কিছু দেবে বলে মানত করে থাক, তাহলে তা নিয়ে প্রভু, তোমাদের ঈশ্বরের, মনোনীত স্থানে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু তোমার যত পবিত্র জিনিস থাকে এবং তোমার যত মানতের জিনিস থাকে, সেই সব নিয়ে সদাপ্রভুর বেছে দেওয়া জায়গায় যাবে;