Deuteronomy 12:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্‌ মাবুদের কোরবানগাহ্‌র উপরে তোমার পোড়ানো-কোরবানী, গোশ্‌ত ও রক্ত কোরবানী করবে, আর তোমার কোরবানীগুলোর রক্ত তোমার আল্লাহ্‌ মাবুদের কোরবানগাহ্‌র উপরে ঢালা যাবে, পরে তার গোশ্‌ত ভোজন করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে তোমাদের হোমবলি উৎসর্গ করবে, মাংস ও রক্ত সমেত। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির গায়ে তোমাদের উৎসর্গ করা পশুর রক্ত ঢেলে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভু যজ্ঞবেদির উপরে তোমার হোমবলি, মাংস ও রক্ত উৎসর্গ করিবে, আর তোমার বলিসমূহের রক্ত তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে ঢালা যাইবে, পরে তাহার মাংস ভোজন করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে তোমার হোমবলি, মাংস ও রক্ত উৎসর্গ করিবে, আর তোমার বলিসমূহের রক্ত তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে ঢালা যাইবে, পরে তাহার মাংস ভোজন করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর উপর তোমরা তোমাদের পোড়ানো-উৎসর্গের মাংস ও রক্ত উৎসর্গ করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর গায়ে তোমাদের উৎসর্গ করা পশুর রক্ত ঢেলে দিতে হবে, কিন্তু তার মাংস তোমরা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌র কোরবানগাহের উপর তোমরা তোমাদের পোড়ানো-কোরবানীর গোশ্‌ত ও রক্ত কোরবানী দেবে। তোমাদের মাবুদ আল্লাহ্‌র কোরবানগাহের গায়ে তোমাদের কোরবানী করা পশুর রক্ত ঢেলে দিতে হবে, কিন্তু তার গোশ্‌ত তোমরা খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর উপরে তোমাদের হোমবলি, মাংস ও রক্ত উৎসর্গ করবে। বলির রক্ত তোমরা আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর উপরে ঢেলে দেবে, পরে তোমরা তার মাংস খেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জায়গায় তোমরা অবশ্যই তোমাদের হোমবলি উৎসর্গ করবে| তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের বেদীর ওপরে তোমাদের হোমবলির মাংস এবং রক্ত উভয়ই উৎসর্গ করবে| তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরের বেদীর ওপরে রক্ত ঢালবে| এরপর তোমরা মাংস খেতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে তোমার হোমবলি, মাংস ও রক্ত উৎসর্গ করবে, আর তোমার বলিসমূহের রক্ত তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে ঢেলে দেবে, পরে তার মাংস খেতে পারবে।