Deuteronomy 12:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবধান হয়ে আমার হুকুম করা এসব কালাম মান্য করো, যেন তোমার আল্লাহ্‌ মাবুদের গোচরে যা উত্তম ও ন্যায্য, তা করলে তোমার ও যুগানুক্রমে তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাবধান হয়ে আমার দেওয়া এসব আদেশ যত্নের সঙ্গে পালন করবে, কারণ তা করলে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য এবং ভালো তাই করা হবে, তাতে তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যাতে সবসময় মঙ্গল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাবধান হইয়া আমার আদিষ্ট এই সমস্ত বাক্য মান্য করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভুর গোচরে যাহা উত্তম ও ন্যায্য, তাহা করিলে তোমার ও যুগানুক্রমে তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাবধান হইয়া আমার আদিষ্ট এই সমস্ত বাক্য মান্য করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভুর গোচরে যাহা উত্তম ও ন্যায্য, তাহা করিলে তোমার ও যুগানুক্রমে তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ও তোমাদের পরে তোমাদের ছেলেমেয়েদের যাতে সব সময় মংগল হয় সেইজন্য আমার দেওয়া এই সব আদেশ তোমরা যত্নের সংগে পালন করবে, কারণ তা করলে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ন্যায় এবং ভাল তা-ই করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ও তোমাদের পরে তোমাদের ছেলেমেয়েদের যাতে সব সময় উন্নতি হয় সেইজন্য আমার দেওয়া এই সব হুকুম তোমরা যত্নের সংগে পালন করবে, কারণ তা করলে তোমাদের মাবুদ আল্লাহ্‌র চোখে যা ন্যায় এবং ভাল তা-ই করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা খুব সাবধানে আমার এই সমস্ত নির্দেশ ও বিধি পালন করবে, তা হবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে উত্তম ও ন্যায্য এবং এইভাবে চললে তোমাদের ও তোমাদের বংশধরদের যুগপর্যায়ে কল্যাণ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের যে আদেশগুলো দিলাম সেগুলো মেনে চলার ব্যাপারে খুব সতর্ক থাকবে| প্রভু তোমাদের ঈশ্বরের চোখে যা ভাল এবং ন্যায় সেই কাজগুলি করলে তোমাদের এবং তোমাদের উত্তরপুরুষদের চিরদিন মঙ্গল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাবধান হয়ে আমার আদেশ দেওয়া এই সমস্ত বাক্য মেনে চল, যেন তোমার ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভালো ও সঠিক, তা করলে তোমার ও চিরকাল তোমার পরবর্তী ছেলে মেয়েদের ভালো হয়।