Deuteronomy 12:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে জাতিদেরকে অধিকারচ্যুত করতে যাচ্ছ, তাদেরকে যখন তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার সম্মুখ থেকে উচ্ছিন্ন করবেন ও তুমি তাদেরকে অধিকারচ্যুত করে তাদের দেশে বাস করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যেসব জাতিকে অধিকারচ্যুত করতে যাচ্ছ তাদেরকে যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে থেকে উচ্ছেদ করবেন, যখন তোমরা তাদেরকে অধিকারচ্যুত করে তাদের দেশে বসবাস করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করিতে যাইতেছ, তাহাদিগকে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে উচ্ছিন্ন করিবেন, ও তুমি তাহাদিগকে অধিকারচ্যুত করিয়া তাহাদের দেশে বাস করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করিতে যাইতেছ, তাহাদিগকে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে উচ্ছিন্ন করিবেন, ও তুমি তাহাদিগকে অধিকারচ্যুত করিয়া তাহাদের দেশে বাস করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে সব জাতিদের তোমরা বেদখল করতে যাচ্ছ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে থেকে তাদের একেবারে ধ্বংস করে দেবেন। কিন্তু তাদের বেদখল করবার পর যখন তোমরা তাদের দেশে বাস করবে তখন সাবধান হবে যাতে তোমাদের সামনে থেকে তারা ধ্বংস হয়ে যাওয়ার পর তাদের দেব-দেবতার বিষয় খোঁজ নিতে গিয়ে তোমরা ফাঁদে না পড় এবং জিজ্ঞাসা না কর, ‘এই সব জাতি কেমন করে তাদের দেব-দেবতার পূজা করত? ’ আর শেষে বল, ‘আমরাও তা-ই করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে সব জাতিদের তোমরা বেদখল করতে যাচ্ছ তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের সামনে থেকে তাদের একেবারে ধ্বংস করে দেবেন। কিন্তু তাদের বেদখল করবার পর যখন তোমরা তাদের দেশে বাস করবে তখন সাবধান হবে যাতে তোমাদের সামনে থেকে তারা ধ্বংস হয়ে যাওয়ার পর তাদের দেব-দেবীর বিষয় খোঁজ নিতে গিয়ে তোমরা ফাঁদে না পড় এবং জিজ্ঞাসা না কর, ‘এই সব জাতি কেমন করে তাদের দেব-দেবীর পূজা করত?’ আর শেষে বল, ‘আমরাও তা-ই করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যে জাতি সমূহকে অধিকারচ্যুত করতে যাচ্ছ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তোমাদের সম্মুখ থেকে তাদের উচ্ছেদ করবেন এবং তোমরা যখন তাদের অধিকারচ্যুত করে তাদের দেশে বসতি করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশের অধিবাসীদের প্রভু, তোমাদের ঈশ্বর, ধ্বংস করবেন, সুতরাং তোমরা ঐ সমস্ত অধিবাসীদের সেই দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করে সেখানে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে জাতিদেরকে তাড়িয়ে দিতে যাচ্ছ, তাদেরকে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে থেকে উচ্ছেদ করবেন ও তুমি তাদেরকে তাড়িয়ে দেবে তাদের দেশে বাস করবে;