Deuteronomy 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তাদের সমস্ত কোরবানগাহ্ উৎপাটন করবে, তাদের স্তম্ভগুলো ভেঙ্গে ফেলবে, তাদের সমস্ত আশেরা-মূর্তি আগুনে পুড়িয়ে দেবে, তাদের খোদাই-করা মূর্তিগুলো ধ্বংস করবে এবং সেই স্থান থেকে তাদের নাম মুছে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বেদিগুলি ভেঙে ফেলবে, তাদের পবিত্র পাথরগুলি চুরমার করে দেবে এবং আশেরার খুঁটিগুলি আগুনে পুড়িয়ে দেবে; তাদের দেবতাদের মূর্তিগুলি ভেঙে ফেলবে এবং সেই সমস্ত জায়গা থেকে তাদের নাম মুছে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাহাদের যজ্ঞবেদি সকল উৎপাটন করিবে, তাহাদের স্তম্ভ সকল ভগ্ন করিবে, তাহাদের আশেরা-মূর্ত্তি সকল অগ্নিতে পোড়াইয়া দিবে, তাহাদের ক্ষোদিত দেবপ্রতিমা সকল ছেদন করিবে, এবং সেই স্থান হইতে তাহাদের নাম লোপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাহাদের যজ্ঞবেদি সকল উৎপাটন করিবে, তাহাদের স্তম্ভ সকল ভগ্ন করিবে, তাহাদের আশেরা-মূর্তি সকল অগ্নিতে পোড়াইয়া দিবে, তাহাদের ক্ষোদিত দেবপ্রতিমা সকল ছেদন করিবে, এবং সেই স্থান হইতে তাহাদের নাম লোপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বেদীগুলো ভেংগে দেবে, পূজার পাথরগুলো চুরমার করে দেবে, পূজার আশেরা-খুঁটিগুলো পুড়িয়ে দেবে, দেব-দেবীর মূর্তিগুলো ভেংগে ফেলে দেবে এবং এইভাবে সেই সব জায়গা থেকে তাদের দেব-দেবতাদের নাম মুছে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বেদীগুলো ভেংগে দেবে, পূজার পাথরগুলো চুরমার করে দেবে, পূজার আশেরা-খুঁটিগুলো পুড়িয়ে দেবে, দেব-দেবীর মূর্তিগুলো ভেংগে ফেলে দেবে এবং এইভাবে সেই সব জায়গা থেকে তাদের দেব-দেবীদের নাম মুছে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাদের যজ্ঞবেদীগুলি উৎখাত করবে, শিলাস্তম্ভগুলি ভেঙ্গে ফেলবে আশেরা বিগ্রহগুলি আগুনে পুড়িয়ে ফেলবে, তাদের খোদাই করা দেবমূর্তিগুলি চূর্ণবিচূর্ণ করবে এবং সেই স্থান থেকে তাদের নাম লোপ করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই তাদের আশেরার স্তম্ভগুলি পুড়িয়ে দেবে এবং তাদের দেবতাদের মূর্ত্তিগুলো ভেঙ্গে দেবে| এই ভাবে তোমরা অবশ্যই সেই স্থান থেকে তাদের নাম লোপ করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাদের যজ্ঞবেদি সব ভেঙে ফেলবে, তাদের থাম সব ভাঙ্গবে, তাদের আশেরা মূর্ত্তি সব আগুনে পুড়িয়ে দেবে, তাদের খোদাই করা দেবপ্রতিমা সব কেটে ফেলবে এবং সেই জায়গা থেকে তাদের নাম ধ্বংস করবে।