Deuteronomy 12:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্ মাবুদের প্রতি সেরকম করবে না; কেননা তারা নিজ নিজ দেবতাদের উদ্দেশে মাবুদের ঘৃণিত যাবতীয় কুকাজ করে এসেছে। এমন কি, তারা সেই দেবতাদের উদ্দেশে নিজ নিজ পুত্রকন্যাদেরকেও আগুনে পোড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা তাদের পূজার মতো করে করবে না, কারণ তাদের দেবতাদের পূজায় তারা এমন সব জঘন্য কাজ করে যা সদাপ্রভু ঘৃণা করেন। এমনকি, তারা তাদের দেবতাদের কাছে তাদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি তদ্রূপ করিবে না; কেননা তাহারা আপন আপন দেবগণের উদ্দেশে সদাপ্রভুর ঘৃণিত যাবতীয় কুকার্য্য করিয়া আসিয়াছে; এমন কি, তাহারা সেই দেবগণের উদ্দেশে আপন আপন পুত্রকন্যাগণকেও অগ্নিতে পোড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি তদ্রূপ করিবে না; কেননা তাহারা আপন আপন দেবগণের উদ্দেশে সদাপ্রভুর ঘৃণিত যাবতীয় কুকার্য করিয়া আসিয়াছে; এমন কি, তাহারা সেই দেবগণের উদ্দেশে আপন আপন পুত্রকন্যাগণকেও অগ্নিতে পোড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা তাদের পূজার মত করে করবে না, কারণ তাদের দেব-দেবতার পূজায় তারা এমন সব জঘন্য কাজ করে যা সদাপ্রভু ঘৃণা করেন। এমন কি, তারা তাদের দেব-দেবতার কাছে তাদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র এবাদত তাদের পূজার মত করে করবে না, কারণ তাদের দেব-দেবীর পূজায় তারা এমন সব জঘন্য কাজ করে যা মাবুদ ঘৃণা করেন। এমন কি, তারা তাদের দেব-দেবীর কাছে তাদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে কোরবানী করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কখনও সেরকম আচরণ করবে না। কারণ তারা তাদের দেবতাদের উদ্দেশে প্রভুর দৃষ্টিতে ঘৃণিত সর্বপ্রকার গর্হিত আচরণ করেছে, এমন কি তারা সেই দেবতাদের উদ্দেশে নিজেদের পুত্রকন্যাদের আগুনে আহুতি দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইভাবে তোমরা তোমাদের প্রভু, ঈশ্বরের, উপাসনা করো না| কারণ প্রভু যেগুলো ঘৃণা করেন সেই সবরকম খারাপ কাজই ঐ সমস্ত লোকরা করে| কারণ তারা দেবতাদের কাছে বলি হিসেবে তাদের সন্তানদের পোড়ায়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর প্রতি সেরকম করবে না; কারণ তারা নিজেদের দেবতাদের উদ্দেশ্যে সদাপ্রভুর ঘৃণিত যাবতীয় খারাপ কাজ করেছে; এমন কি, তারা সেই দেবতাদের উদ্দেশ্যে নিজেদের ছেলেমেয়েদেরকেও আগুনে পোড়ায়।