Deuteronomy 12:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যে কোন বিষয় তোমাদেরকে হুকুম করি, তোমরা তা-ই যত্নপূর্বক পালন করবে; তুমি তাতে আর কিছু যোগ করবে না এবং তা থেকে কিছু বাদ দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের যেসব আদেশ দিলাম সেসব তোমরা পালন করবে; এর সঙ্গে কিছু যোগ করবে না বা এর থেকে কিছু বাদ দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে কোন বিষয় তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্ব্বক পালন করিবে; তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না, এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে কোন বিষয় তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে; তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না, এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি তোমাদের যে যে আদেশ দিলাম সেই সব তোমরা পালন করবে; এর সংগে কিছু যোগও দেবে না, আবার এর থেকে কিছু বাদও দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি তোমাদের যে যে হুকুম দিলাম সেই সব তোমরা পালন করবে; এর সংগে কিছু যোগও দেবে না, আবার এর থেকে কিছু বাদও দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের যে সব নির্দেশ দিয়েছি তোমরা শুধু সেগুলিই সযত্নে পালন করবে। তোমরা তার সঙ্গে কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের যে আদেশগুলো করলাম সেগুলো পালন করার ব্যাপারে তোমরা খুব সতর্ক হবে| আমি তোমাদের যা বললাম সেগুলোর সঙ্গে কোনো কিছু যোগ করো না এবং সেগুলো থেকে কোনো কিছু বাদও দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যে কোনো বিষয় তোমাদেরকে আজ্ঞা করলাম তোমরা সেটাই যত্নসহকারে পালন করবে; তোমরা তাতে কোনো কিছু যোগ করবে না এবং তা থেকে কিছু বাদ দেবে না।